ফরিদপুরে মর্মান্তিক ঘটনা: শিশুর মরদেহ ও অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সদরপুরে একই পরিবারের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের একটি বাড়ি থেকে অন্তঃসত্ত্বা নারী সুমাইয়া আক্তার (২২) ও তার পাঁচ বছরের ছেলে হুজাইফার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ঘরের ভেতর গলা কাটা অবস্থায় পড়ে ছিল। অন্য কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুমাইয়ার লাশ। সুমাইয়া অন্তঃসত্ত্বা ছিলেন এবং আগামী ২৬ সেপ্টেম্বর তার সিজারিয়ান অপারেশন হওয়ার কথা ছিল।

সুমাইয়া ফরিদপুর সদরের কৈজুরী গ্রামের রমজান খানের মেয়ে। ২০২০ সালে তার বিয়ে হয় সদরপুরের পূর্বকান্দি গ্রামের রমজান মুন্সীর সঙ্গে। নিহত হুজাইফা ছিল তাদের একমাত্র সন্তান।

পারিবারিক সূত্র জানায়, রমজান দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে আসেন এবং সম্প্রতি আবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

রমজানের বাবা মোতালেব মুন্সি বলেন, ঘটনার সময় তিনি বাড়ির পাশে ঘাস কাটছিলেন। চিৎকার শুনে বাড়িতে এসে এ মর্মান্তিক দৃশ্য দেখেন। তার দাবি, ছেলের দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না। তবে কিছু প্রতিবেশী জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি প্রায়শই শোনা যেত।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, সুমাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর শিশুটির গলা কাটা অবস্থায় মরদেহ কম্বলে মোড়ানো ছিল।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদেব রায় বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা,হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী নেতা নিহতের ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। এতে

নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য ‘হাত দিয়ে হাঁটা’ স্কুলছাত্র সবুজ বাঁচতে চায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: নিজের পায়ে দাঁড়াতে চান ‘হাত দিয়ে হাঁটা’ সবুজ। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। নেই হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও

দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন নজিরবিহীন: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের ঘটনাকে অস্বাভাবিক, নজিরবিহীন ও গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, যোগ্যতা ও অভিজ্ঞতার

৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ২০১৯ ও ২০২৫ সালে

খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি। রোববার গণমাধ্যমকে এ তথ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬

অনলাইন ডেস্ক: সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) অন্তত পাঁচ জন মারা গেছেন। একই সময়ে