ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি; ফরিদপুরের কানাইপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও উভয় বাসের ৮/১০ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মহাসড়কে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।,

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। দুর্ঘটনা কবলিত বাস দুইটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩, আহত ৯

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত

শহীদ মিনার ভাঙার শাস্তি হিসেবে প্রতিদিন স্কুল পরিষ্কার করবে দুই ছাত্র

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির পর লাথি দিয়ে অস্থায়ী শহীদ মিনার ভাঙা সেই দুই শিক্ষার্থী প্রতিদিন স্কুল পরিষ্কার করবে। উপজেলা

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৭ সিরীয়সহ নিহত ১২

অনলাইন ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনই সিরীয় নাগরিক। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলার ঘটনা

ডাকাতি চোরাই মালামাল কেনার মূল আসামী এরশাদ মালামালসহ ম্যানেজার আটক

জুয়েল রানা: উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ। যমুনা সেতু পশ্চিমে -হাটিকুমরুল রোডে প্রায় প্রতিদিন রাতেই ঘটছে ডাকাতি ঘটনা। দরজায় কড়া নারছে পবিত্র ঈদুল ফিতর। ঢাকা থেকে

সংবিধান সংশোধনে গণভোটের দাবি ৮১ শতাংশ মানুষের

নিজস্ব প্রতিবেদক: দেশের ৮১ শতাংশ মানুষ সংবিধান সংশোধনে গণভোট চান। জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর পক্ষে মত দিয়েছেন ৮৩ শতাংশ, আর