ফরিদপুরে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, টিকিট পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও ফরিদপুরের চারটি সংসদীয় আসনেরই প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরিদপুরের চারটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদপুরের নয়টি উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন। এরমধ্যে আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত (ফরিদপুর-১) আসন। এই আসনে ঢাকা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য ইলিয়াছ মোল্লাকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামে।

নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ আসন গঠিত। সেখানে নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেনকে প্রার্থী করা হয়েছে। তিনি নগরকান্দার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি তালমা গ্রামে । তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরেছিলেন।

ফরিদপুর সদর উপজেলা নিয়ে নিয়ে গঠিত (ফরিদপুর-৩) আসন। জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব এই আসনে প্রার্থী করা হয়েছে । তিনি বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লা এলাকার বাসিন্দা। আব্দুত তাওয়াব ২০১৪ সালে সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ভাংগা, সদরপুর ও চরভ্রদাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন গঠিত। এই আসনে ভাংগা উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেনকে জামায়াতের প্রার্থী করা হয়েছে। তিনি ভাংগা উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বাড়ি ভাংগার মালিগ্রাম ইউনিয়নের পাঁচকুল গ্রামে। তিনি তারাইল আলিম মাদ্রাসার শিক্ষক।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের আগে টেলিগ্রাম ও বোটিম বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টেলিগ্রাম ও বোটিম—এই দুটি ইন্টারনেটভিত্তিক যোগাযোগ অ্যাপের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর

শের বাংলা স্মৃতি পদক পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা আমির হোসেন সবুজ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সাংগঠনিক দক্ষতা, মানবিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের বাংলা স্মৃতি পদক-২০২৫ পেলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির

মাদক সেবন ও জুয়া খেলতে বাঁধা দেওয়ায় প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক সেবন ও জুয়া খেলায় বাঁধা দেওয়ার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামে মঙ্গলবার (৭ডিসেম্বর)। রাত ৮টার দিকে প্রবাস ফেরত আজিম

পারমাণবিক স্থাপনায় আইএইএর নজরদারি বন্ধের ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক: ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–র প্রবেশাধিকার ও নজরদারি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৮ জুন) দেশটির পার্লামেন্টের ভাইস

ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক বাণিজ্য বিনিময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের

শেখ হাসিনার অডিও প্রচারে সরকারের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিওবার্তা প্রচার নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং