ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে শিবির নেতা নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইসলামী ছাত্রশিবির নেতা জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।,

লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হামলায় অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি।

এই রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যেমন খুশি তেমন সাজোয় হাসিনার পালানোর দৃশ্য

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন

তাড়াশে নসিমনের ধাক্কায় অটোরিকশা চালকসহ শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে নসিমনের গাড়ীর ধাক্কায় অটোরিকশা চালকসহ এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি

নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের স্থগিতাদেশ আপিল বিভাগে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল

চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য

রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জোর পূর্বক তিন ফসলী জমিতে নূর সীডর্স কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার

পর্দার পরিচয় ও বিধানঃ

পর্দা করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। বিশেষ করে আমাদের দেশে পর্দা শব্দটি বেশি প্রচলিত, অথচ পর্দা শব্দটি উর্দু ভাষায় ব্যবহার হয়ে থাকে, আরবিতে বলা