প্লাস্টিক হুংকার দিচ্ছে হয় আমরা থাকব, না হয় তোমরা

অনলাইন ডেস্ক: প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘প্লাস্টিক এমন জিনিস হয়ে গেছে যা হুংকার দিচ্ছে হয় আমরা থাকব, না হয় তোমরা থাকবে। দুটো একসাথে থাকা যাবে না।’

আজ বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান- ২০২৫ এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।,

প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে। সমাধান করতে হবে, না হলে অস্তিত্ব হুমকির মুখে।

তিনি বলেন, ‘যুদ্ধ বিগ্রহ আমাদের সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সঙ্গে তাল না মিলিয়ে উল্টোপথে চলছে মানুষ।’

অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে-উল্লেখ করে ড. ইউনূস বলেন, সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রানী ফিরে আসবে বনে। নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে।

তিনি আরও বলেন, তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন গড়ে তুলেছে। তরুণ প্রজন্ম ইতিহাসের সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম। তাই তাদের জলবায়ু মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এটা ভাবার কারণ নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনোই আপোষ করেনি।

আল্লাহর পরে আদালতকে সম্মান করি: ট্রাইব্যুনালে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে শুনানিকালে বিএনপির এই নেতা বলেন, আল্লাহর

কবি কাজী নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে বিদ্রোহী কবি

ছয় দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৪

মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর বিটিআরসির

ঠিকানা টিভি ডট প্রেস: মোবাইল ইন্টারনেটে বেঁধে দেওয়া ৪০টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকরা এখন ঘণ্টা হিসেবেও প্যাকেজ কিনতে

ঈদযাত্রায় যমুনা সেতুতে রেকর্ড! ছয় দিনে টোল আদায় ১৯ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগমনে ঘরমুখো মানুষের ঢলে যমুনা সেতু দিয়ে মাত্র ছয় দিনে পারাপার হয়েছে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে