প্লাস্টিকপণ্য জনস্বাস্থ্যর মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে, টাঙ্গাইলে কর্মশালায় বক্তারা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অপচনশীল বর্জ্য হিসেবে পরিচিত প্লাস্টিকপণ্য পরিবেশ ও স্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং এর মাত্রা দিন দিন বাড়ছে। প্লাস্টিক সামগ্রী অত্যধিক ব্যবহারের ফলে মানুষের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে- রোগপ্রতিরোধ ক্ষমতাও ধ্বংস হচ্ছে। শ্বাস-প্রশ্বাসের অসুবিধাসহ ক্যান্সারের কারণ হিসেবে এ প্লাস্টিককে দায়ী করা হচ্ছে। অনেক প্লাস্টিকের বোতলে বিসফনল থাকে। অন্তঃসত্ত্বা নারীর শরীরে প্রবেশ করলে শিশুর ওজন হ্রাসের আশঙ্কা থাকে এবং শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ও বয়স্কদের থাইরেয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণ হয়। শিশুর মস্তিষ্ক বিকাশ রোধ হয়। প্লাস্টিক কণায় অতিরিক্ত ক্ষতিকর উপাদানের কারণে মানুষের লিভার, কিডনি ও পাকস্থলীর মারাত্মক ক্ষতি হয়। নিজেদের প্রয়োজনেই প্লাস্টিকপণ্য ব্যবহার বর্জন করে আমাদেরকে বিকল্প পণ্য ব্যবহার করতে হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অপচনশীল বর্জ্য হিসেবে পরিচিত প্লাস্টিকপণ্যর বিকল্প ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা’য় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা অভিমত ব্যক্ত করেন, প্লাস্টিকপণ্যের বর্জ্য পরিবেশ দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। সাধারণত উদ্ভিদকুল, জলজপ্রাণি, দ্বীপ অঞ্চলের প্রাণিরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্লাস্টিক বর্জ্যে প্রাণির বাসস্থান, খাদ্য সংগ্রহের স্থান ও উদ্ভিদের খাদ্য সংগ্রহে বাধা সৃষ্টি করছে। শুধু উদ্ভিদ ও জলজ প্রাণিই নয়- মানুষও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন কবির। কর্মশালায় পরিবেশ সচেতনে জেলার বিশেষজ্ঞরা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন।

বক্তারা বলেন, পৃথিবী প্লাস্টিক বর্জ্যের কারণে মারাত্মক হুমকির মুখে রয়েছে। শুধু আমেরিকায় প্রতি বছর ৫ মিলিয়ন টন সহ ১৩ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্যের মাটি ও পানিতে পতিত হয়। এগুলার মধ্যে মাত্র ২৪ শতাংশ পুনঃচক্রায়ন হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। পৃথিবীব্যাপী প্রতি মিনিটে প্রায় ১০ লাখ প্লাস্টিক বোতল সাগরে পতিত হওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে সাগরে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বৃদ্ধি পাবে।

তারা বলেন, প্লাস্টিক অপচনশীল বর্জ্য বলে এটি পরিবেশ ৫০০ থেকে ১ হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। প্লাস্টিক দূষণের কারণে মাটি, পানি ও বায়ুর দূষণ বাড়ছে। এর প্রভাব সরাসরি আমাদের জনজীবনে পড়ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়া ছিলেন চীনের মানুষের পুরনো বন্ধু: চীনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনের

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত

ঠিকানা ডেস্ক: মালয়েশিয়ার শিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মালয়েশিয়া টুডে এতথ্য জানিয়েছে। মালয়েশিয়ার সিভিল

গাজায় একই পরিবারের ১৬ সদস্যসহ নিহত ৭৫

অনলাইন ডেস্ক: ঈদের দ্বিতীয় দিনেও গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক

গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর, অভিযুক্ত ছাত্রলীগ-আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে

স্ত্রীর দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে নার্সের অনশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামে। অনশনরত তরুণীর নাম

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড.