প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাটার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠের নুর মহলের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মাহামুদুর হাসান (২৫) জেলার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী গ্রামের খলিলুর রহমান মহুরিবাড়ির মো. হারুন অর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদুর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকানে কাজ করতেন। ছয় মাস ধরে তিনি মাইজদী শহরের হাউজিং বালুর মাঠ এলাকার নুর মহলে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে জানা যায়, একটি মেয়ের সঙ্গে মাহামুদুর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি আনমনা হয়ে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সবার অগোচরে ভাড়া বাসার নির্মাণাধীন একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো.কামরুর ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পবিত্র লাইলাতুল মেরাজ আজ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

কুষ্টিয়ায় ছাত্রদল নামধারীদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহযোগী ও ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের জাতীয় পার্টি থেকে আসা নব্য বিএনপির নেতার ছত্রছায়ায় ছাত্রদল নামধারী

মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল

দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক শক্তি ও পরিপক্বতার প্রতিফলন। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ যত স্বচ্ছ ও প্রশ্নমুক্ত হবে, ততই জনগণের আস্থা দৃঢ় হবে। কিন্তু

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র,

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট)। ২০২৩