প্রেমিক-প্রেমিকাসহ মাদরাসার টয়লেটে তালা

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দাখিল মাদরাসার টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার(৩ অক্টোবর)দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ওই মাদরাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে বিলচাপড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহাগ হোসেনের(২০)সঙ্গে ওই মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহাগ হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখান থেকে ছুটি নিয়ে রোববার(৩ অক্টোবর)সকালের দিকে ওই মাদরাসায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যান।

একপর্যায়ে তারা মাদরাসার টয়লেটে প্রবেশ করে। এ সময় স্থানীয়রা বাহির থেকে টয়লেটে তালা লাগিয়ে দেন। অবস্থা বেগতিক দেখে সোহাগ হোসেন ৯৯৯ নম্বরে ফোন করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা পর প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধুনট থানার উপ-পরিদর্শক(এসআই)রুহুল আমীন খান জানান, রোববার(৩ অক্টোবর)দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রেমিক-প্রেমিকাকে মাদরাসা থেকে উদ্ধার করা হয়েছে, এবং তাদের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকায় ৩ ঘণ্টার ব্যবধানে ৫টি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে মিরপুর,

বিএনপি ক্ষমতায় কৃষকদের ফারমার্স কার্ড করা হবে: সুলতান সালাউদ্দিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান বলেছেন আগামি দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পেলে

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেফতার ১৩০৮

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রাজধানীসহ সারা দেশে এখন পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার

তাড়াশে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (১৬ ই মার্চ) রবিবার

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায়

শেখ হাসিনাকে তার অবস্থান বুঝিয়ে দেয়া হয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি, যতটা