প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে রাসেলের নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয় স্বর্ণালী বলেন, প্রেমের সম্পর্ক ছিল রাসেল ও মারিয়ার মধ্যে। মারিয়ার বিয়ে হয়ে গেছে এক প্রফেসরের সঙ্গে এবং একটি ছেলেও আছে তাদের। এদিন হঠাৎ সকাল ১১টার সময় খবর পাই রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে দেখতে পাই মারিয়ার সঙ্গে কথোপকথন। রাসেল ও মারিয়ার মধ্যে ঝগড়া

চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় মারিয়ার সঙ্গে কথাও বলেছে।

আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা মারিয়াকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেধে রাখে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে রোহিঙ্গা নারীকে নাগরিক সনদ দেওয়ায় কামারখন্দে প্যানেল চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মোহামকে রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদ দেওয়ার ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত

গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই: শেখ হাসিনা ইস্যুতে ভারত

নিজস্ব প্রতিবেদক: একের পর এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন পালিয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে

মেহেরপুরে ৪২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। তিনি গাংনী পৌর এলাকার

‘মামলা বাণিজ্যর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক: মামলা বাণিজ্যর সঙ্গে যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেনগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) জাহাঙ্গীর আলম। আজ

আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: মাহফুজ আলম

চাঁদপুর প্রতিনিধি: যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

প্রশাসনের ‘কিবলা’ একটি দলের পার্টি অফিসে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করে বলেছেন, প্রশাসনের লোকজন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পার্টি অফিসের দিকে তাদের ‘কিবলা’