প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আরও ১২২ জনের আপিল

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২ প্রার্থীর আপিল আবেদন জমা পড়েছে।,

মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির আপিল আবেদন সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আবেদন জমা পড়েছে। দুই দিনের মোট ১৬৪টি আবেদন জমা পড়েছে।

প্রথম দিন (সোমবার) মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত বিষয়ে ৪২ জন প্রার্থী ইসিতে আপিল করেন। এর মধ্যে একটি আবেদন বৈধ প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে এবং বাকি ৪১টি আবেদন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা হয়।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি জরিপ সেবায় আস্থা অর্জন করছেন সার্ভেয়ার হুমায়ন কবির সম্রাট

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় আধুনিক ও নির্ভুল ভূমি জরিপ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মোঃ হুমায়ন কবির সম্রাট। তিনি একজন অভিজ্ঞ আমিন এবং বর্তমানে ভূমি

সিরাজগঞ্জে যমুনা সেতু ছয়দিনে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদ যাত্রায় ছয়দিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৮

তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ইরান। দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় দুই রাত ধরে তীব্র আন্দোলন হয়েছে। এরমধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও ১৯৭৯ সালের

দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (১৩ ডিসেম্বর) মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত আলাদা আলাদা চিঠি পাঠানো হয়।

টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (২৩ মার্চ)

ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন