প্রায় দুই কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল আওয়ামী সরকারের আমলে: রফিকুল ইসলাম খান

লুৎফর রহমান নিমগাছী কলেজ থেকে: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সব চেয়ে বেশি জুলুমের স্বীকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা। তারপরও নেতাকর্মীরা পালায় নাই।

কারণ জামায়াতের নেতারা কোন অন্যায় ও চাঁদাবাজি করেনাই। দখলবাজী করে নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিরহ নিরপরাধ মানুষদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে। গুমসহ অন্যায়ভাবে জেল দিয়েছে। তাই তারা সকল ক্ষমতা রেখে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের আপামর জনগণের দাবি গণহত্যাসহ সকল অন্যায় ও অনিয়মের বিচার করতে হবে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ সৎ-যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজ মাঠে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান আরো বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে ২ হাজারের অধিক মানুষকে হত্যা করা হয়েছে। ইন্টারনেটসহ রাস্তা ঘাট বন্ধ সব কিছু অপেক্ষা করে এ দেশের ছাত্র জনতা আন্দোলন চালিয়ে গেছে। উপদেষ্টা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, দেশের সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে। তা না হলে এদেশের জনগণ সকল সিন্ডিকেট ভাঙতে যা করা দরকার তাই করবে। ইসলামি রাষ্ট্র কায়েম হলে কাওকে চাঁদা দিতে হবে না। কোন দূর্নীতি থাকবে না। জামায়াত ইসলামীতে কোন চাঁদাবাজ, দূর্নীতিবাজ নাই। থাকলেও তাদের জায়গা জামায়াতে ইসলামীতে হবে না। এদেশের জনগণকে নিয়ে আমরা আর কাওকে খেলতে দিবো না।

প্রায় দুই কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল আওয়ামী সরকারের আমলে। গোজা মিলের ভোটার তালিকা জনগন মানবে না। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা প্রয়োজন তা করতে হবে। আগামী দিনে এ জাতিকে সৎ-দক্ষ, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদের সামনে এগিয়ে আসতে হবে।

রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী মর্তুজার সভাপতিত্বে ও তাড়াশ উপজেলা আমীর খ.ম. সাকলাইন ও সলংগা থানা আমির রাশিদুল ইসলাম শহীদের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অন্যাতম নেতা এবিএম আব্দুস সাত্তার সিরাজগঞ্জ,জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ্ব উদ্দিন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলী, তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর সিদ্দিক ফিরোজ তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিবসহ রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে ৪১ জন নিহত

অনলাইন ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নির্বাচনে জোট না করলেও সমঝোতা হতে পারে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জোট গঠন করবে না বলে

সিরাজগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

আরও ১৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীর আরও ১৫ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ

উল্লাপাড়ায় ইউনিয়ন শ্রমিকলীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ -সভাপতি এখন ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি ইউসুফ আলী এখন

সিরাজগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট জোরদার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায়