প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে বনানী থানার পুলিশ। আজ সোমবার (২১ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।

কামালের বাড়ি খুলনার তেরখাদা থানার বিলদুড়িয়া গ্রামে। তার বাবার নাম মো. মাহবুবুর রহমান। জুনায়েদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তার বাবার নাম মো. লাল মিয়া আর সানির বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার যোগাদহ গ্রামে। তার বাবার নাম সুলাইমান শেখ।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মহাখালীর ওয়্যারলেস গেট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান ছিল।’

পুলিশ বলছে, আটক আসামিরা মামলার এজাহারনামীয় ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস), এ কে এম মইনুদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আটক তিনজনের কেউই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তারা প্রধান তিন আসামির বন্ধু। গ্রেপ্তার তিনজন ও আটক তিনজন বনানী বিদ্যানিকেতন স্কুলে পড়াশোনা করেছেন। আসামিদের ডাকে তারা সেদিন ঘটনাস্থলে গিয়েছিলেন।

গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমিল্লায় হিন্দু নারী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ‘বিএনপি নেতা’ পলাতক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে বিএনপির স্থানীয় নেতা হিসেবে পরিচয়

জাকসু নির্বাচনের ফল প্রকাশে দেরি, শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল এখনও ঘোষণা করা যায়নি। হল সংসদের ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্রীয়

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক

নিজস্ব প্রতিবেদক: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির সাবেক গাড়িচালককে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার পাবলিক

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: র‌্যাবের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি

যমুনার পানি কমছে, ভাঙন আশঙ্কা রয়ে গেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় শহররক্ষা বাঁধ পয়েন্টে নদীর পানি ৬ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এর আগে গতকাল পানি