প্রহসনের ভোটে ভূমিকার অভিযোগে সাবেক সিইসি নূরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রহসনের নির্বাচন পরিচালনা’র অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা সরকার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জানান, নূরুল হুদা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে একাধিক গুরুতর অনিয়ম ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিলেন। তিনি নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও প্রশাসনিক নিরপেক্ষতা বিপন্ন করেন। মামলায় মোট ১১টি কারণ দেখিয়ে তার রিমান্ড আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে যেসব গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরা হয়েছে:

একাদশ জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে না পারা;

প্রশাসনকে একপক্ষের পক্ষে ব্যবহার ও সংবিধান লঙ্ঘন;

দিনের ভোট রাতে সম্পন্ন করার ষড়যন্ত্র ও মিথ্যা গেজেট প্রকাশ;

জনগণের ভোটাধিকার হরণ এবং তরুণদের ভোট বিমুখ করা;

নির্বাচনী দুর্নীতির মাধ্যমে ঘুষ গ্রহণ ও ফলাফল প্রভাবিত করার অভিযোগ;

পাতানো নির্বাচনের নেপথ্য কারিগরদের তথ্য উদঘাটন;

মামলার পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ।

পুলিশ জানায়, তদন্তের স্বার্থে নূরুল হুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, যাতে নির্বাচনী অনিয়ম ও জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।

বিকেল সোয়া ৩টার দিকে নূরুল হুদাকে আদালতে হাজির করা হয় এবং ৪টা ১০ মিনিটে তাকে কাঠগড়ায় তোলা হয়। পরে আদালত তাকে চার দিনের রিমান্ডে পুলিশের জিম্মায় পাঠানোর নির্দেশ দেন।

মামলাটি জাতীয় নির্বাচনী ইতিহাসে অন্যতম আলোচিত একটি ইস্যু হিসেবে দেখা হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন দেশ ও দেশের বাইরের প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা। পাশাপাশি এ আয়োজনে যোগ দিয়েছেন

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার 

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তুলা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার

ইজতেমা মার্চে, সুযোগ পাবেন না সাদপন্থিরা: শুরায়ি নেজাম

ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচন সামনে রেখে বিশ্ব ইজতেমার সময় পেছানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবছর জানুয়ারিতে আয়োজন করা হলেও আগামী বছর বিশ্ব ইজতেমা শুরু হবে

এক বছর কেটে গেলেও হৃদয়ের মরদেহের সন্ধান মেলেনি, মেলেনি শহীদের স্বীকৃতিও

টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুরের হতদরিদ্র পরিবারের সন্তান মো. হৃদয় (২০)। নিজের লেখাপড়ার খরচ ও পরিবারের হাল ধরতে গাজীপুরের কোনাবাড়ীতে যান তিনি। শুরু করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালানো।

বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু’নেতাকে চিঠি দেয়া

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে তরুণীকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড