প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজার আগে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শুক্রবার সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

এতে আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বিতর্কের মুখে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিজেপির মধ্যে। বিষয়টি এবার রাজনীতির বাইরে গিয়ে ছুঁয়েছে জাতীয় সংগীত নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের

ধর্মের ভিত্তিতে বিভেদের দেয়াল থাকবে না নতুন বাংলাদেশে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেসময়

প্রবাসীর বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা, পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া

লেকচার পাবলিকেশন কোম্পানিতে গোপনে চাকরি করছেন শিক্ষা ক্যাডারের পাঁচ শতাধিক কর্মকর্তা!

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে শিকড় গেড়েছে ৫ হাজার কোটি টাকার এক বিশাল অবৈধ গাইড বই বাণিজ্য। প্রতি বছর বছরের শুরুতে কোটি কোটি শিক্ষার্থীর

বেলকুচিতে ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বেকার যুবক ও যুব নারীদের জন্য ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৬৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা লীগ নেত্রী নিলুফা ইয়াসমিন মাদকসহ গ্রেফতার

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ইউপি সদস্য নিলুফা ইয়াসমিনকে (৪৫) মাদকসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।