প্রশ্নহীন নির্বাচন আমাদের প্রত্যাশা: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রাম প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন আয়োজন করা আমাদের প্রত্যাশা। এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠ ভোটার তালিকা। বিগত নির্বাচনগুলোর থেকে আসন্ন নির্বাচনে সাংবাদিকরা সর্ব্বোচ্চ প্রবেশাধিকার পাবেন। আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। নির্বাচন কাজে ব্যাঘাত না ঘটিয়ে সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করতে পারবেন আমরা এমনটা ভেবেছি। আমাদের জনপ্রশাসনের সংস্কারের এমন প্রস্তাবও এসেছে। রোববার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হল রুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রযোজন হবে। এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে। আমাদের কমিশন সভার সিদ্ধান্ত মতে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হবে। নির্দিষ্ট সময়ে খসড়া তৈরি পর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি- এগুলো কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপদেষ্টা যেমনটা বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে যেকোনো সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইম ফ্রেমকে ধরে নির্বাচন আয়োজন করা। এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে আমীরে জামায়াতের রোগমুক্তি কামনায় দোআ মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আশু রোগমুক্তি কামনায় এক দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে

ভারতে বিপদে পড়া হিন্দুদের আশ্রয় দিয়ে যে মানবিক দৃষ্টান্ত গড়লেন মুসলিমরা

অনলাইন ডেস্ক: ভারতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হলো কুম্ভমেলা। গত ২৯ জানুয়ারি এই মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন পুণ্যার্থীদের

থার্ড টার্মিনাল উদ্বোধনে বিলম্ব: অপারেটর নিয়োগ না হওয়ায় অলস ২১ হাজার কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২১ হাজার ১৩৯ কোটি টাকা। আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে নির্মিত দৃষ্টিনন্দন এই টার্মিনাল এখন

জুলাই অভ্যুত্থান দিবসে নড়াইলে শহীদ পরিবার অবমূল্যায়নের অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদের পরিবারকে অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ—৫ আগস্ট জেলা

জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের

পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার !

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া আসসাদ আলী নামে এক সহকারী শিক্ষক। রবিবার