প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আলী রীয়াজের সাবেক গাড়িচালক আটক

নিজস্ব প্রতিবেদক: প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির সাবেক গাড়িচালককে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আটক ব্যক্তির নাম মাহবুব হোসেন। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে পূর্বে দায়িত্ব পালন করতেন।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার সঙ্গে মাহবুবের সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে র‍্যাব গ্রেপ্তার করেছে।

পরে রাতেই মাহবুব হোসেনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ রয়েছে, বিল্লাল–মাহবুব চক্র প্রশ্নপত্র ফাঁসের আশ্বাস দিয়ে বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে অর্থ আদায় করছিল।

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা প্রশ্নপত্রের ক্রেতা সেজে মাহবুবের সঙ্গে যোগাযোগ করেন। পরে নির্দিষ্ট স্থানে তাকে আটক করা হয়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, যৌথ বাহিনী একজনকে আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে হেফাজতে পায়নি।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুমিল্লা-মুরাদনগরে ২৪০০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুমিল্লার সড়ক ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৪০০ কোটি টাকার একটি

ছাগলকাণ্ডের সেই ছাগলের খোঁজ পাওয়া গেছে

অনলাইন ডেস্ক: গত কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দাম হাঁকানো এক ছাগল নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। ওইছাগল সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাজানো হাজার কোটি

আ. লীগসহ সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, তাহলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচনে অংশ গ্রহণ করবে।

পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

অনলাইন ডেস্ক: কানাডার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কোণঠাসা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা আছেই তার পাশাপাশি দলের মধ্যে থেকে উঠছে পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে

পাবনায় কুষককে কুপিয়ে হত্যাচেষ্টা করলো আ.লীগ নেতাকর্মীরা, হাসপাতালে মারধর করতে এসে ধরা!

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় উপজেলায় মো: হাসানুর হক (৪৫) নামের এক কুষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীকে হাসাপাতালে নিয়ে আসলে হাসপাতালের

আ. লীগ কর্মীদের’ না ছাড়ায় পুলিশের হাড়গোড় ভাঙার হুমকি যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তারের পর আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ছেড়ে না দেয়ায় থানার ওসি ও পুলিশ সদস্যদের গালিগালাজ করে হাড়গোড় ভেঙে দেয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল ও