প্রশাসনে উদ্বেগ-দুশ্চিন্তা: নির্বাচন, নিরাপত্তা ও পোস্টিং ঘিরে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক: সামগ্রিক রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচনকালীন প্রশাসনিক দায়িত্ব, পছন্দসই পোস্টিং না পাওয়া এবং ‘দলীয় দোসর’ তকমা দেওয়ার প্রবণতা—এসব নিয়ে চরম উদ্বেগ আর অস্বস্তিতে দিন কাটাচ্ছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়সহ একাধিক দপ্তরের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত সবখানেই এখন এক ধরনের দ্বিধা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে ঘেরাও, মানববন্ধন বা কর্মবিরতি। এতে প্রশাসনিক কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হচ্ছে, দুর্বল হয়ে পড়ছে ‘চেইন অব কমান্ড’।

একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এসিল্যান্ড, ইউএনও বা ডিসিদের অনেকে এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কারণ, মাঠপর্যায়ে সঠিকভাবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে যদি মন্ত্রণালয়ের সাপোর্ট না থাকে, তাহলে জবাবদিহির মুখে পড়তে হচ্ছে।”

সরকারবিরোধী একটি সংগঠন ‘জুলাই ঐক্য’ সম্প্রতি ৪৪ জন সচিব ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটকে ‘পতিত আওয়ামী দোসর’ হিসেবে চিহ্নিত করে বাধ্যতামূলক অবসরের দাবি জানিয়েছে। সংগঠনটি দাবি পূরণে ৩১ মে’র মধ্যে আল্টিমেটাম দিয়ে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিও ঘোষণা করেছে। এতে প্রশাসনের অভ্যন্তরে ভীতির পরিবেশ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ তুলে তৎকালীন দুদক সচিব মোখলেস উর রহমানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা আবেদন প্রশাসনের ভেতরে নতুন করে আলোড়ন তুলেছে। অনেকেই মনে করেন, এই কর্মকর্তার একক সিদ্ধান্ত ও সমন্বয়হীনতা প্রশাসনের জন্য ক্ষতির কারণ হয়েছে। ফলে মামলা আবেদনে একাংশে স্বস্তি থাকলেও, এতে সামগ্রিকভাবে প্রশাসনের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আওয়াল বলেন, “যথাযথভাবে দায়িত্ব পালন করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও প্রণোদনার প্রয়োজন। ঢালাওভাবে ‘দলীয় দোসর’ ট্যাগ না দিয়ে বরং সৎ কর্মকর্তাদের উৎসাহিত করতে হবে।”

এদিকে গত নির্বাচনে দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ও ওএসডি করা হয়। ফলে আগামী নির্বাচন ঘিরেও দুশ্চিন্তা বাড়ছে। অনেক মাঠ কর্মকর্তা আগেভাগেই দায়িত্ব থেকে অব্যাহতির পরিকল্পনা করছেন।

সব মিলিয়ে প্রশাসনের অভ্যন্তরে তৈরি হয়েছে অনিশ্চয়তা, অস্থিরতা ও আস্থাহীনতা। পরিস্থিতি সামাল দিতে এখন দরকার দৃঢ় নেতৃত্ব, স্বচ্ছতা এবং নীতিনির্ধারকদের বিচক্ষণ পদক্ষেপ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শার্শায় পেট্রল পাম্প দখলচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি পেট্রল পাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম

অবৈধ ভাবে ফ্ল্যাট দখল: মামলার আসামি টিউলিপসহ ৩

অনলাইন ডেস্ক: ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব প্লট জালিয়াতির ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ২ নেতাকে পুলিশে দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না পেয়ে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়ন পরিষদে তালা এবং স্থানীয় বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া ইউনিয়ন

টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের এলেঙ্গা-চরগাবসারা হয়ে ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে ১২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে চলমান সড়ক সংস্কার কাজে ধীরগতি ও নিম্নমানের অভিযোগ উঠেছে। ফলে চরম

শবে বরাতের মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনার পর ইমামকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বেগমগঞ্জের লাকুড়িয়াকান্দি এলাকায় ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম মাও. তানভীর আহসানকে ছুরিকাঘাতের করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শবে বরাতে মাজারের বিরুদ্ধে

কোনো দলের সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি কোনো দল বা শক্তির সঙ্গে আসনের বিনিময়ে সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার