প্রশাসনের নিলাম বাণিজ্য: দুই কোটি টাকার ট্রাক দুই লাখে বিক্রি

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)তানভীর আহমদের বিরুদ্ধে নিলামের নামে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই দুই কর্মকর্তাঅভিযানে জব্দ ৮টি ড্রাম ট্রাক নামমাত্র মূল্যে নিলামে বিক্রি করেন। তবে নিলাম পরিচালনায় তারা কোন আইনি বিধান মানেননি। নিজেদের খেয়াল-খুশি মতো কমিটি করে জব্দ ট্রাকগুলো নিলাম করেন তারা। অভিযোগ রয়েছে, মোটা অংকের টাকা নিয়ে ট্রাকগুলো নিলাম করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রাতের আঁধারে তিন ফসলি জমির মাটি কেটে সেগুলো ইটভাটায় বিক্রির খবর পেয়েগত ১১ জানুয়ারি দিবাগত গভীর রাতে (১২ জানুয়ারি) সাটুরিয়া ইউনিয়নেরশেখরীনগর এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তানভীর আহমদ। এ সময় ১২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে ৪টি ড্রাম ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি ৮টি ট্রাক জব্দ করে থানায় নেয়া হয়। ট্রাকের চালক ও চালকের সহযোগিসহ মোট ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এরপর জব্দ ট্রাক ছাড়াতে শুরু হয় নানা তদবির। পরে স্থানীয় এক সাংবাদিক নেতার সহযোগিতায় ট্রাকগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন ইউএনও। এজন্য ওইদিনই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাডা. ইমরান হোসেনকে সভাপতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাখলিলুর রহমান মোল্লা ও উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসানকে সদস্য করেএকটি নিলাম কমিটি গঠন করা হয়। নিলাম কমিটি ১৫ জানুয়ারি বুধবার জব্দ একেকটি ট্রাক মাত্র ২৪ হাজার টাকা করে নিলামে বিক্রি করেন। অর্থাৎ ৮টি ট্রাম মাত্র ১ লাখ ৯২ হাজার টাকায় বিক্রি করা হয়। যদিও একেটি ট্রাকের দাম ২৫ থেকে ৩০ লাখ টাকা। যার মোট মূল্য প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা।

আইন অনুযায়ি, জব্দ মালামালের মালিক পাওয়া না গেলে সেগুলো নিলাম করার জন্য আদালতে আবেদন করতে হয়। এরপর আদালত সার্টিফাইড করার পর নিলামের বিষয়ে বিজ্ঞপ্তি দিতে হয়। রাজস্ব বৃদ্ধিতে প্রয়োজনে মাইকিংও করা হয়। তবে জব্দ ট্রাক নিলাম করতে এর কোনোটাই করা হয়নি। এমনকি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডেও এ সংক্রান্ত কোনো নোটিশ টাঙানো হয়নি। ফলে নিলাম সম্পর্কে কিছুই জানেন না এলাকাবাসী। কেবল মাত্র জব্দকৃত গাড়িগুলোর মালিকদের নিয়ে নিলাম পরিচালনা করা হয়েছে।’

এ বিষয়ে জানতে গত রোববার সাটুরিয়া উপজেলায় গিয়ে ইউএনও মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। তানভীর আহমদ, প্রাণী সম্পদ কর্মকর্তাডা. ইমরান হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাকে তাদের কার্যালয়ে পাওয়া যায় না। এদের মধ্যে ইউএনও, এসিল্যান্ড ও পিআইও জেলা সমন্বয় কমিটির মিটিংয়ে ছিলেন। প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেনের মোবাইলে কল দেয়া হলে তিনি বলেন, অফিসের কাজে তিনি বাহিরে আছেন। ফিরতে দেরি হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান বলেন, ইউএনও স্যারের পরামর্শে নিলাম পরিচালনা করা হয়েছে। তবে জব্দ ট্রাকের কোনো ভ্যালুয়েশন করা হয়নি। নিলাম কমিটিকে সিগনেটরি কমিটি হিসেবে দাবি করে এই কর্মকর্তা বলেন, আমরা মূলত ইউএনও স্যারের আদেশ পালন করেছি।’

এ বিষয়ে মন্তব্য জানতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমদকে কল করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন। এরপর বারবার কল করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে নিলাম কমিটি করা হয়েছে। নিলাম কিভাবে হয়েছে, তা কমিটির সদস্যরাই বলতে পারবেন।

বিষয়টি নিয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, গাড়ি জব্দ বা নিলামের বিষয়টি আমার জানা নেই। আপনার কাছ থেকেই জানলাম। তবে নিলামে কম মূল্য বা বেশি মূল্য কোন বিষয় না। নিলামে যে দাম উঠবে সে দামেই বিক্রি করতে পারে নিলাম কমিটি। বিধি মেনে নিলাম পরিচালনা করা হলে কিছু করার নেই। তবে নিলাম পরিচালনায় কোন অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা এস. এম. রঞ্জু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এস. এম. রঞ্জু। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)

সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উৎযাপন 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রায় এক শতাব্দী ধরে এ

এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে

ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন মোহাম্মদপুর

ঠিকানা টিভি ডট প্রেস: গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের।সেসময় দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে

রাজধানীতে জামায়াতসহ সাত দলের বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের

সিরাজগঞ্জে ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার