প্রশাসনিক কর্মকর্তা ফারুকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও জন্ম সনদ সংশোধনে সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিয়মিত ভাবে বেতন বাদে মাসে লাখ দুয়েক টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে স্থানীয় ও অন্যান্য ইউপি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে অবৈধ অর্থ আয়ের সুযোগ সৃষ্টিতে নিরব ভূমিকা পালন করছে সদর উপজেলা কৃষি কর্মকতা ও দায়িত্বপ্রাপ্ত ইউপি প্রশাসক আনোয়ার সাদাত।

জানা যায়, সরকারী নির্দেশনা মোতাবেক দেশে জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত বিনা ফি-তে জন্ম ও মৃত্যু নিবন্ধন, শিশুদের ক্ষেত্রে পাঁচ বছর বয়স পর্যন্ত পঁচিশ টাকা ও পাঁচ বছরের উর্ধ্বে সকল বয়সী নাগরিকের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে একশ’ টাকা ফি নির্ধারিত থাকলেও সেই নিয়মের তোয়াক্কা না করে প্রত্যেকটিতে দ্বিগুণ হারে বাড়তি টাকা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইউনিয়নের সেবাগ্রহীতারা। এছাড়া জেলার রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ থেকে শিয়ালকোল নিজ গ্রামে প্রতিষ্ঠিত পরিষদ কর্মস্থল হওয়ায় আত্মীয় স্বজন নিয়ে একটি বাহিনী গড়ে তুলে দাম্ভিকতার সহিত পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন নাম না বলা শর্তে একাধিক ইউপি সদস্যরা জানান। এ নিয়ে ইউনিয়ন জুড়ে বইছে নানান আলোচনা সমালোচনা।

নাম না বলা শর্তে এক ইউপি সদস্য জানান, চেয়ারম্যান চলে যাওয়ার পর সচিব ফারুকের গুন্ডা বাহিনীর ভয়ে অফিসে যেতে পারেনি। প্রশাসক নিয়োগ হওয়ায় এখন যেতে পারি। তাঁকে ঘিরে যে বাহিনী গড়ে উঠেছে যাবতীয় কার্যক্রম তাদের দিয়েই এখনো অনেক কাজ করানো হচ্ছে।

জন্ম নিবন্ধন করা তাসলিমা খাতুন বলেন, সার্ভার সমস্যার কারনে ১৫দিন পর আমার সন্তানের জন্ম নিবন্ধন হাতে পেলাম। তবে অন্যান্য পরিষদের চাইতে নানান টালবাহানা করে প্রত্যেক জন্ম নিবন্ধনগুলোতে ৫০ টাকার স্থলে ১৫০ টাকা নিচ্ছে। নিজ গ্রামে তাঁর চাকুরি হওয়ায় সচিবের ভয়ে কেউ কিছু বলতে পারে না।

পরিষদে জন্ম নিবন্ধন করতে আসা শ্যামপুর গ্রামের শিক্ষক আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সন্তানের জন্ম নিবন্ধন করতে আমার ও স্ত্রীর জন্ম নিবন্ধন করতে হয়েছে। ৩টি জন্ম নিবন্ধন ১২৫টাকার স্থলে ৪৫০টাকা দিতে হয়েছে। তারপরেও সচিবের দুর্ব্যবহার দেখে তিনি মর্মাহত হন বলে প্রকাশ করেন।

এদিকে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ইউসুফ বলেন, বাইরে থেকে জন্ম নিবন্ধন করলে আমরা তা গ্রহন করি না। প্রত্যেক আবেদন ফি ৫০ টাকা করে সচিব নির্ধারন করে দিয়েছে। প্রতিদিন ৪০ থেকে ৫০টি আবেদন করা যায় বলে তিনি জানান।

জন্ম মৃত্যু বয়স সংশোধনে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক বলেন, এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষরা জানে। এখানে বাড়তি টাকা নেওয়া হয় না। শুধুমাত্র সংশোধনের জন্য ১০০টাকার স্থলে ১৫০ টাকা নেওয়া হয়। বাড়তি টাকা আদায়ে নীতিমালা রয়েছে কিনা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকতা ও দায়িত্বপ্রাপ্ত ইউপি প্রশাসক আনোয়ার সাদাত এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এসব বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের মুঠোফোনে কলা করা হলে তিনি রিসিভ করেননি। ক্ষুদ্রে বার্তা পাঠিয়েও কোন সাড়া মেলেনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জমিজমার বিরোধের জের ধরে এক কিশোর কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা: গ্রেফতার ১

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর মারাত্মক আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীরা।, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও

রূপগঞ্জে বিএনপি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯ হাজারটি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরান-ইসরায়েলের সংঘাত শুরু হয় গত ১৩ জুন

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে।