প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা-আকাঙ্খা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন, সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচার। দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে খরচ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলেন, সারা পৃথিবীর কাছে কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে খ্যাত ইসরায়েল ফিলিস্তিনের গাজাবাসী নারী ও শিশুকে হত্যা করে আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে। ইসরায়েল গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে।,

এই সন্ত্রাসী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের গুঁড়িয়ে দিতে হবে। ইসরায়েলকে ইন্ধনদাতা-সমর্থন দেওয়া রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে সেক্রেটারি জেনারেল বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও হামলা বন্ধ করুন। যদি তা করা না হয়, তাহলে গোটা মুসলিম উম্মাহ দুর্বার বৈশ্বিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। তিনি জাতিসংঘ ও ওআইসিকে বিশ্বব্যাপী ইসরায়েল বয়কট এবং জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নে বাতিল হবে একাধিক সুবিধা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি মেয়াদেই গেজেট আকারে নতুন পে-স্কেল প্রকাশ ও তা কার্যকর করার

টাঙ্গাইলে কোটি টাকা প্রতারণার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বেসরকারী সংস্থা সেনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রলিয়া পাঠানোর নামে করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৬

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্লাস্টিক দূষণকে পরাজিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুন মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

সিরাজগঞ্জে প্রাইভেটকারের চাপায় পথচারী নিহত, দোকানদার আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় হাফিজুল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর)

ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে: খাজা আসিফ

অনলাইন ডেস্ক: ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর হামলা চালাতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে

এরা তো শিবির স্যার, নতুন ফোর্স লাগবে’—ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম আবারও সমালোচনায়। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র–জনতার ওপর পুলিশের লাঠিচার্জের আগে তার উর্ধ্বতন