প্রয়াত সাংসদ জাফরুল ইসলামের কনিষ্টপুত্র মিশকাতুল ইসলাম’র মালয়েশিয়ায় আগমনে প্রবাসীদের সংবর্ধনা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য কনিষ্ঠ সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা’র মালয়েশিয়ায় আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে মালয়েশিয়া প্রবাসী বাঁশখালী।

গত শুক্রবার (২৪ জানুয়ারী) দেশটির স্থানীয় সময় রাত নয় টায় রাজধানী কুয়ালালামপুরের চৌকিট পাকিজা রেস্টুরেন্ট’র হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাশঁখালী কল্যাণ ট্রাষ্ট কুয়ালালামপুর এর সেক্রেটারী মুহাম্মদ আবু ছিদ্দিক।

এ সময় সংবর্ধিত অতিথি মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘মালয়েশিয়ায় এসে এখানে সবাইকে একসাথে পাবো তা আমি চিন্তাই করিনি। আপনাদের সবার সাথে বসে, একসাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনারা আমাকে ও আমার পরিবারকে দাওয়াত করে আমাদের কে সংবর্ধনা দিয়েছেন। আমি মালয়েশিয়াতে অবস্থানরত বাঁশখালীর ভাইদের একসাথে পেয়েছি, যা ভালো লাগার বিষয়। প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ।’

সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন- মুহাম্মদ আবু নাছের (চাপাছড়ি), মুহাম্মদ আরমান ইকবাল (আস্করিয়া, জলদী), মুহাম্মদ দিদারুল আলম (চাম্বল), বাঁশখালী কল্যাণ ট্রাস্টের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন (জলদী), সহ-সভাপতি মুহাম্মদ নাছির, অর্থসম্পাদক মুহাম্মদ আবুল বশর, কাপ সদস্য মুহাম্মদ ওবায়দুল, মুহাম্মদ জসিম উদ্দিন (আস্করিয়া, জলদী), মুহাম্মদ নুর মোহাম্মদ (আস্করিয়া, জলদী), ফজল করিম (জলদী, আস্করিয়া), ইয়াছিন, শাহাদাত (কাহারঘোনা) সহ মালয়েশিয়ায় অবস্থানরত বাঁশখালীর প্রায় অর্ধশতাধিক প্রবাসী।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নিয়ে অপপ্রচার থানায় ও র‌্যাবে অভিযোগ  

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ প্রচারের জেরে ধরে সাংবাদিক কাইয়ুম মাহমুদের একটি এডিট করা ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অশালীন পোস্ট ছড়িয়ে দেওয়ার

ভূমি মন্ত্রণালয়ে এক সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা!

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই জানিয়েছেন। রোববার (২৬

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৩৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

লালমনিরহাটের পাটগ্রামে স্ত্রী কে গলা কেটে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের বিরুদ্ধে। শনিবার (৭

বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু’নেতাকে চিঠি দেয়া

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজ র‍্যাবের হাতে গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-২ আটক