প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে: ইলিয়াসকে সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়ে চ্যালেঞ্জ করলেন সোহেল তাজ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি’) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রমাণ করতে চ্যালেঞ্জ করেন।

ইলিয়াস হোসাইনের দেওয়া পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সোহেল তাজ পোস্টে লিখেছেন, ‘আমার চ্যালেঞ্জ- প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে।’

এসময় তিনি আরও লেখেন, ‘একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এ মিথ্যাচারের জবাব দেবো। তখন এসব মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে।’

আমি বরাবরই বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত।’

এরপর তিনি আগের পোস্টের দুটি স্ক্রিনশট জুড়ে দিয়ে লেখেন-

‘আমার ফেসবুক পোস্ট (১৮/০৮/২০২৪): সত্য বের হয়ে আসবে- ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড ৫৭ জন সেনা অফিসারসহ ৭৩ জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিল তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা “Justice” পায়। আমি যেকোনো পুনর্তদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত।‘

‘আমার ফেসবুক পোস্ট (১৫/০৮/২০২৪): ‘সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান (honor) আর মর্যাদা (dignity) এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো- এ কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই।’

সবশেষে তিনি লেখেন, ‘বি. দ্র.: আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কি না, তাদের উদ্দেশ্যে বলবো “don’t worry” এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না। আপনারাই যথেষ্ট।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের সঙ্গে সম্পর্ক, অন্তর্বর্তী সরকার ও সংস্কার নিয়ে তারেক রহমানের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনৈতিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

প্রধান শিক্ষক আফছার আলীর বদলি নামে ধোঁকাবাজি, তদন্তেও দোষী কিন্তু পদক্ষেপ নেই

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

সাংবাদিকের অনুসন্ধানে বক্তব্য, কয়েক ঘণ্টার মধ্যেই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানী প্রতিবেদনে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চুয়াডাঙ্গার দর্শনা থানার আনোয়ারপুর গ্রামের পুতুল নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবির ও ছাত্রদলের নেতার রুম থেকে বিপুল অস্ত্র উদ্ধার,সত্যতা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে ছাত্রশিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আবার হল

পদ্মায় নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষে আতঙ্ক, স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু উত্তোলন ও নৌ চ্যানেলের খাজনা আদায়কে কেন্দ্র করে ইজারাদারদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে চলমান

বিচার, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন নয়: সিরাজগঞ্জে নাহিদ ইসলাম

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিচার, সংস্কার, জুলাই ঘোষনা পত্র ও নতুন সংবিধান তৈরীর দাবী জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ