প্রবীর মিত্রের দাফন নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি)। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র। ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রবীর মিত্রের নাম পরিবর্তন করা রাখা হয়েছিল হাসান ইমাম। কিন্তু সে নামে পরিচিতি পাননি তিনি। আমৃত্যু প্রবীর মিত্র হিসেবেই সবার কাছে পরিচিত এই অভিনেতা। প্রবীর মিত্রর পারিবারের সদস্যরাই জানিয়েছেন এ তথ্য।

তাই দাফন নিয়ে কী সিদ্ধান্ত হবে, তা নিয়ে ছিল অনেকের প্রশ্ন। ফলে এই বিষয়টি নিয়ে আগেই খোলাসা করে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, প্রবীর মিত্র ভাই মুসলমান ছিলেন। এই ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে।’

দাফন প্রসঙ্গে অভিনেতার ছেলে মিঠুন মিত্র জানান, সোমবার বাদ যোহর এফডিসিতে প্রথম জানাজা হবে বাবার। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা।

‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এ নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে, পোস্টাল

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা

আন্তর্জাতিক ডেস্ক: মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম

ঢাকায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)–২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠক ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকা সেনানিবাসে সেনা

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক: বিধ্বংসী দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় চলমান এ দাবানলের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০

জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি এই হামলাকে দেশবিরোধী “সবচেয়ে বাজে আগ্রাসন” হিসেবে

এবার এসএসসি পরীক্ষার্থীকে নেশা খাইয়ে ধর্ষণ

মাদারীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে নেশা খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। ঘটনার পর ওই বখাটে যুবক শিক্ষার্থীটিকে হাসপাতালে রেখে পালিয়েছে।