প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক যুবদল সভাপতির সঙ্গে বিয়ে দিলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত পা বেঁধে নির্যাতনের পর পরকীয়া প্রেমিক যুবদল সভাপতির সঙ্গে জোরপূর্বক বিয়ে দিলেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বজলু মিয়া নামের আওয়ামী লীগ নেতা এবং ইউপি সদস্য কর্তৃক ওই গৃহবধূকে লোমহর্ষক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার ৪নম্বর শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ ওই গ্রামের প্রবাসী রতন মিয়ার স্ত্রী। পরে গৃহবধূকে ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তারা পুষ্করুণী গ্রামের বিল্লাল মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়।,

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি বিল্লাল মিয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগে তাদেরকে আটক করা হয়। এ নিয়ে গোপালনগর গ্রামের আওয়ামী লীগ নেতা বজলু মেম্বারের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। ভিডিওতে দেখা যায়, সালিশে হাত পা বাঁধা অবস্থায় বজলু মেম্বার ওই প্রবাসীর স্ত্রীকে লাঠি পেটা এবং শারীরিক নির্যাতন করছে। তবে যুবদল নেতাকে কোন ধরণের নির্যাতন করতে দেখা যায়নি।,

স্থানীয়রা জানায়, প্রবাসীর স্ত্রীকে ব্যাপক নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতা বজলু মিয়া। তবে পরকীয়া প্রেমিক যুবদল নেতা বিল্লাল মিয়াকে কিছুই করা হয়নি। বজলু মেম্বার বলেন, ওই মহিলা আমার ভাতিজার স্ত্রী। তাদেরকে হাতেনাতে ধরে আমি ভাতিজার স্ত্রীকে মেরেছি, তবে এটা আমার উচিত হয়নি। পরে বিল্লালের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিল্লাল এর আগে বিবাহিত ছিলেন। তার সংসারে স্ত্রী ও চারটি মেয়ে রয়েছে। এছাড়াও নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী।,

স্থানীয়রা দুটি সংসার ভাঙ্গনের পেছনে আওয়ামী লীগ নেতা বজলু মিয়াকে দায়ী করে তার বিচার দাবি করেছেন। চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ভিডিওটি নজরে এসেছে এবং এই বিষয়ে ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালী: মা ছিলেন পাশে কাপড় শুকাতে ব্যস্ত, অগোচরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরে ডুবে মুহাম্মদ মুহিত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে

ইসরায়েলকে চাপ না দেওয়া দেশগুলোও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’: ভলকার তুর্ক

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, যেসব দেশ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে না, তারাও হয়তো গাজা হত্যাকাণ্ডে ‘সহযোগী’। এসব দেশ ইসরায়েলকে সহযোগিতা

নোয়াখালীতে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৭ সিরীয়সহ নিহত ১২

অনলাইন ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনই সিরীয় নাগরিক। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলার ঘটনা

চাঁদপুরে আগুনে পুড়লো তিন যাত্রীবাহী বাস

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা

রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চান্দাইকোনা বহুমুখী