প্রবাসীর রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন : সালাউদ্দিন আলমগীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমের রেমিট্যান্সে পরিবারগুলোয় সচ্ছলতা এসেছে এবং বাসাইল-সখীপুরের উন্নয়নে অভুতপূর্ব ভূমিকা রাখছে এ অঞ্চলের প্রবাসিরা। প্রবাসী ভাই-বোনরা দেশের বাইরে থেকেও আমাদের প্রাণের বাসাইল-সখীপুরকে হৃদয়ে ধারণ করেন। দেশের ক্রান্তিলগ্নে আপনাদের অবদান অপরিসীম ও অনস্বীকার্য। রবিবার (১৮ জানুয়ারি) টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল নিজ কার্যালয়ে এক কর্মীসভায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ইতোমধ্যে প্রবাসীদের জন্য বহির্বিশ্বে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। বাসাইল-সখীপুরের ১৬ হাজারেরও বেশি প্রবাসী ভাই-বোন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন- এটি আমাদের জন্য অতি আনন্দ ও গৌরবের বিষয়।

লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। তাই বাসাইল-সখীপুর সহ দেশ ও জাতির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে প্রবাসী ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতি আপনাদের নিয়ে গর্বিত। প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে আগামি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী ভাই-বোনেরা ভোটপ্রদান করতে পারবেন। ভোটপ্রদানে ভেবে-চিন্তে যোগ্য, পরোপকারী, বাসাইল-সখীপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীকে বেছে নিবেন।

ওই কর্মীসভায় বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাষ্টার, সখীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন রাসেলের শতাধিক নির্বাচনী কর্মী উপস্থিত ছিলেন।

এর পরে তিনি সখীপুরে অবসরপ্রাপ্ত সৈনিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন

বন্দুক ঠেকিয়ে এতিমখানার ১২ গরু লুট

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে একটি এতিমখানার গরুর খামারে ৩ মাসে দুই দফায় অস্ত্র ঠেকিয়ে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে। দুই দফায় ২৫ লাখ টাকার দুধের

মোহাম্মদপুরে জুমার নামাজ পর আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আসাদগেট এলাকায়

টাঙ্গাইলে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতীতে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (১২জুলাই) দিনব্যাপী কালিহাতীস্থ টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গণে ওই

কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা তা বন্ধ হয়ে গেছে।

বিএসএফের হাতে ১০ বছরে নিহত ৩০৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৩০৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। পাশাপশি আহত হয়েছেন ২৮২ জন।