প্রবাসীর বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা, পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের এক সৌদিপ্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযানে পুলিশ ‘বিপুল পরিমাণ’ বোমা উদ্ধারের কথা বললেও নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ করেনি। পুলিশের দাবি, আগামীকাল ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি উপলক্ষে এসব বোমা বানানো হচ্ছিল।

আটক তিনজন হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার গ্রামের রাকিব মোল্লা (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জুয়েল রানা (২২)।

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িটির মালিক টিটু সরদার সৌদিপ্রবাসী। এক মাস ধরে বাড়িটি ভাড়া নিয়ে তিন যুবক বসবাস করছিলেন। তাঁরা খুব একটা বাইরে বের হতেন না এবং কারও সঙ্গে মিশতেন না। আজ হঠাৎ পুলিশ এসে বাড়ি থেকে হাতবোমা ও পেট্রলবোমা উদ্ধার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আগামীকাল আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি উপলক্ষে একটি মহল বোমা তৈরি করছে—এমন সংবাদের ভিত্তিতে তাঁরা অভিযান চালান। এ সময় সৌদিপ্রবাসী টিটু সরদারের চার চালা টিনের ঘর থেকে বিপুল পরিমাণ পেট্রলবোমা, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় বোমা তৈরিতে ব্যস্ত ছিলেন ওই তিন যুবক। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রাতে ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার

হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে শেখ হাসিনার নির্দেশে: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সময় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে ৪৫ হাজারের বেশি গুলি ছোড়া হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ

গভীর রাতে নারীর ঘরে ঢুকে গণপিটুনি খেলেন মৎস্যজীবী দল নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাসনে গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গণধোলাইয়ের শিকার হয়েছেন শশীভূষণ থানা মৎস্যজীবী দলের সভাপতি মিজান মুনসী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চরকলমী ইউনিয়নের বকসীবাজার

নতুন করে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি। তবে ‘নির্বাচনের আগে সংস্কারকে’ অধিকতর গুরুত্ব দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনি প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে

পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য যুক্তরাজ্যের আর্থিক সহায়তা ঘোষণা

অনলাইন ডেস্ক: পাকিস্তানে চলমান বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টির প্রেক্ষাপটে জরুরি সহায়তা হিসেবে যুক্তরাজ্য ১.৩৩ মিলিয়ন পাউন্ড ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে