প্রধান শিক্ষক আফছার আলীর বদলি নামে ধোঁকাবাজি, তদন্তেও দোষী কিন্তু পদক্ষেপ নেই

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলেও প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে আন্দোলন হলেও শেষ পর্যন্ত ‘বদলির আবেদন দিয়েছেন’ বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিভাবকরা জানান, দীর্ঘ ৯ বছর ধরে একই বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক আফছার আলী প্রতিবার অভিযোগ উঠলে বদলির কথা বলে সময় ক্ষেপণ করেন। তবে অফিসসূত্রে জানা গেছে, এ পর্যন্ত তাঁর কোনো লিখিত বদলির আবেদন পাওয়া যায়নি। তিনি দাবি করলেও এর স্বপক্ষে কোনো স্মারক নম্বর বা তারিখ দিতে পারেননি।

গতকাল (বুধবার) অভিযোগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে আফছার আলী উত্তেজিত হয়ে বলেন, “বহু হারামি ডিপার্টমেন্ট এটা। সব নষ্টের মূল এই ডিপার্টমেন্ট। উপরে চাপ, নিচে চাপ—তাও বদলি করায় না। বদলি হলে হয়তো এত ভালো প্রতিষ্ঠান আর পাবো না। তাও করায় না। তিনি আরও বলেন, আমি কাউকে দোষ দিই না, দোষ আমার ডিপার্টমেন্টের। তবে প্রতিবাদকারীরা বলছেন, এটি তাঁর পরিচিত কৌশল।যখনই অনিয়ম বা দুর্নীতির তথ্য প্রকাশ হয়। তখনি তিনি মিথ্যা বদলির আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত রাখেন।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তালিকায় রয়েছে— শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নানা রকম হয়রানি, নিয়মবহির্ভূতভাবে গাছ বিক্রি, অতিরিক্ত ছাত্রী ভর্তি, মাসিক বেতন বৃদ্ধি, প্রশংসাপত্র প্রদানে অর্থ নির্ধারণ, ছাত্রী নিবাস দখল, আইসিটি ল্যাব থেকে এসি অপসারণ, ফিডার স্কুল পরিচালনায় রেজুলেশন ও কমিটি না থাকা, নিম্নমানের টিফিন বিতরণ, পরীক্ষা পরিবর্তন করে অর্থ আত্মসাতের চেষ্টা, এমনকি ধর্মীয় ও নৈতিক সীমানা অতিক্রম করে শিক্ষার্থীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে আদালতের শাস্তি হিসেবে পাঁচ বছর অবনমনসহ প্রায় ১৫টি গুরুতর অভিযোগ।

এছাড়া প্রধান শিক্ষক আফছার আলী তাঁর বিরুদ্ধে ওঠা প্রতিবাদ দমনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসছেন। এমনকি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে গোপন বৈঠক করে “ছাত্র আন্দোলন প্রতিরোধের নীলনকশা” তৈরি করেছেন বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা. জান্নাত আরা হেনরীর নামও সংশ্লিষ্ট হিসেবে উঠে এসেছে। গত ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর পিপলস নিউজ ২৪-এ প্রকাশিত দুটি অনুসন্ধানী প্রতিবেদনে কোটি কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের চিত্র তুলে ধরা হয়।

এই বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ও নাটোর জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী জানান, “সুষ্ঠুভাবে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলে পাঠানো হয়েছে। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমানিত হয়েছে। প্রধান শিক্ষক আফছার আলীর শাস্তি চেয়ে সুপারিশও পাঠানো হয়েছে।

এদিকে রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আবদুর রশিদ বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর এমন কোনো তদন্ত প্রতিবেদন পাইনি। তবে ফাইলপত্র খতিয়ে দেখে জানাতে পারবো।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে এত অভিযোগ ও দীর্ঘ তদন্তের পরও প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষার্থীদের মধ্যে ভীতির পরিবেশ ও শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হচ্ছে বলে মনে করছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। তাঁরা দ্রুত কার্যকর পদক্ষেপ ও শাস্তি স্বরুপ বদলির দাবি জানিয়েছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে ধান-চালের ক্রয় মূল্যের সমন্বয়হীনতার প্রতিবাদে মালিক সমিতির সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সরকার কর্তৃক আসন্ন “বোরো ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত আড়াইহাজার

তিস্তার পাড় এলাকায় রেড অ্যালার্ট জারি, মাইকিং

নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

ঘরে ঢুকে মারব, বাঁচার কোন সুযোগও দেব না: নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল পাকিস্তানের উদ্দেশে একাধিক কড়া বার্তা পাঠান। আদমপুর বিমান ঘাঁটিতে বক্তব্য রাখার সময়ও সেই মোদী আরো একবার পাকিস্তানকে উদ্ধত

সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ আর নেই, কোমায় ছিলেন ২০ বছর

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কোমায় থাকার পর অবশেষে মারা গেছেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন

হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের’ কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) দুপর ২টার সময় হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত