প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাবেন। তার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে।

আগামী ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। ওই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা সরকারপ্রধানের।

আগামী ১১ জুন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।

গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেবে বাংলাদেশ। এ সফর চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছে ঢাকা।

যুক্তরাজ্য সফরে গুরুত্বের বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে সহায়তা করবে। বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করবে। দুই দেশের অর্থনীতি সচল করবে এবং নতুন উচ্চতায় পৌঁছে দেবে। চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভয়েও আলোচনা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দল ও কমিশন

শাহজাদপুরে বাড়িঘর, ফ্যাক্টরি ভাংচুর ও দখলের অভিযোগ 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের রুপপুর আফজালের মোড় সংলগ্ন নতুনপাড়া গ্রামে একটি বাড়ি ও ফ্যাক্টরি ভাংচুর করে তা দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

টাঙ্গাইলে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি” এই স্লোগান সামনে রেখে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। রোববার

কোবদাসপাড়া একতা সংস্থা ও গ্রামবাসীর উদ্যোগে বৃক্ষপ্রেমি শহিদুলকে সম্মাননা প্রদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমিক নামে খ্যাত দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপনের বিশেষ অবদান রাখায় শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার (৭মার্চ)

শবেবরাত: রহমত, তওবা ও আত্মশুদ্ধির রাত

নিজস্ব প্রতিবেদক: ইসলামের বারো মাসের ধারায় শা‘বান হচ্ছে রমজান প্রস্তুতির মাস। এই মাসের মধ্যভাগে যে রাতটি মুসলিম সমাজে বিশেষভাবে আলোচিত, তা হলো শবেবরাত। এ রাতকে ঘিরে

হামলার আশঙ্কার মধ্যেও ঈদের নামাজে ঢল নামলো ইরানিদের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, দেশজুড়ে ঈদের জামাতে