প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে জাতি বিকল্প খুঁজে নেবে: সালাউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগে রাষ্ট্র বসে থাকবে না। জাতি বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শুক্রবার প্রধান উপদেষ্টা পদত্যাগ ইস্যুতে আমার দেশকে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। আমরা ডিসেম্বরের মধ্য একটি জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। তিনি যদি রোডম্যাপ দেওয়ার পরিবর্ততে নিজে পদত্যাগ করতে চান তাহলে সেটা তার নিজস্ব চয়েজ (পছন্দ) হতে পারে। বাট (কিন্তু) আমরা তার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। আমরা পদত্যাগ চেয়েছি যে দু’জন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের। যেহেতু সরকারের নিরেপেক্ষতা ক্ষুন্ন হচ্ছে।’

প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন,’তিনি এখন কেন দায়িত্ব পালন করতে চান না সেটা তার নিজস্ব ব্যাপার। একান্তই যদি তিনি দায়িত্ব পালন করতে না চান তাহলে রাষ্ট্র বসে থাকবে না -জাতি বসে থাকবে না। জাতি তার বিকল্প খুঁজে নেবে। পৃথিবীতে কেউ অপরিহার্য না। রাষ্ট্র পরিচালনার বিষয় আবেগের নয়। কাজ করার বিষয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় করা একটি মামলায় রায়ের পর সাজার মেয়াদ শেষ হওয়ায় কারাগারে থেকে মুক্তি পেয়েছেন বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম)

হাসপাতালে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের উপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তার উপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জাল ভোটের চেষ্টায় যুবকের দুই বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রুবেল হোসেন (২০) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধ সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড

মোরেলগঞ্জে ব্যবসায়ী অপহরণ: ফেরিঘাট থেকে হাইয়েস গাড়িসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ফেরিঘাট থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাতীয়তাবাদী

শেখ হাসিনার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, কে জিতবেন?

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের