প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে ভুটানকে বাংলাদেশের অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এসময় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের শুভেচ্ছা বার্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত দর্জি। তিনি বাংলাদেশের পক্ষ থেকে ভুটানকে বিভিন্ন সহযোগিতা বিশেষ করে চিকিৎসা শিক্ষায় এবং ভুটানের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) গঠনে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত জানান, ভুটান বাংলাদেশে তার সম্পৃক্ততা আরও গভীর করতে আগ্রহী।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ভুটানকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার জন্য তরুণদের একে অপরের দেশে গিয়ে সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ তৈরি করা উচিত।

প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক (SAARC)-এর চেতনাকে ধরে রাখার গুরুত্বও তুলে ধরেন। তিনি রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও প্রধান উপদেষ্টা তাকে সর্বত্মক সহোযোগিতার আশ্বাস দেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২১ আগস্ট গ্রেনেড হামলা লিভ টু আপিল শুনানি মঙ্গলবার

অনলাইন ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার সকালে

সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলা হবে না : পরিবেশ উপদেষ্টা

সিলেট প্রতিনিধি: সিলেটের জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে

কর্তৃপক্ষের উদাসীনতায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে অতিরিক্ত ফি আদায়

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে সচিব নাজমুল হোসেন, প্যানেল চেয়ারম্যান

সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন পত্র সংগ্রহ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন

আমি আওয়ামীলীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে

প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। বুধবার এ র‍্যালীটি মিয়ারবাজার থেকে