প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র প্রতিনিধি দল। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় এ বৈঠক হয়। বৈঠকে বিএনপি একটি লিখিত প্রস্তাবনা জমা দিয়েছে। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি মনে করে এই তিনটি কাজ একসঙ্গে চলতে পারে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে বিএনপি দাবি জানিয়েছে। বিএনপি কখনও প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা উপদেষ্টা এবং অন্য দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। কারণ তাদের কারণে সরকারের নিরপেক্ষতা বজায় থাকছে না।

শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শুরু হওয়া বৈঠক পৌনে নয়টায় শেষ হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের প্রিয়মুখ সাংবাদিক রাকিবের জন্মদিন পালিত

নজরুল ইসলাম: একযুগ ধরে মাঠের সাংবাদিকতা থেকে বেড়ে উঠা ও লেখক রাকিব এর জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারী) রাত ৮টার দিকে শহরে

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক: ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারণ করা

রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে পাঠানো যাবে কি না সংশয় প্রেস সচিবের

নিজস্ব প্রতিবেদক: আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারব কি না। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির (AA)

দেশে ফিরেই সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরেই গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। মঙ্গলবার (২৮

ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার, ঘটনাটি সম্পর্কে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বর থেকে পলাতক চার নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি থেকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়।,