প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কোরিয়ান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল।

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। কোরিয়ান এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার একাধিক বিনিয়োগকারী বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো প্রতিনিধি দলটি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে বাসচাপায় পথচারির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-কড্ডার মোড় আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বাসচাপায় রাজু মন্ডল (৪২) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর

কৃত্রিম যন্ত্রে শ্বাস-প্রশ্বাস চলছে সেই শিশুর

নিজস্ব প্রতিবেদক: তিন দিনেও জ্ঞান ফেরেনি লাইফ সাপোর্টে থাকা মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে।

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা

লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে সারজিসকে ‘স্টুপিড’ বললেন বাগছাস নেতা

ডেস্ক রিপোর্ট: লালন শাহর মাজারে গাঁজা বিতর্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘স্টুপিড’ আখ্যা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

নিজস্ব প্রতিবেদক: রজব মাসে সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত মুসল্লিদের ওমরাহ আদায়ের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ

সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধানে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চীনের সহায়তায় আরব সাগরে বিপুল গ্যাসের মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান। তবে মজুদের সঠিক পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দেশটির ধারণা, এ সম্পদ