প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে দোহায় এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হয়েছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি। আর্থনা সম্মেলনের ফাঁকে আয়োজিত এ বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাতে মুহাম্মদ ইউনূস কাতারের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় বাংলাদেশি সেনা সদস্যদের প্রেষণে অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ৭২৫ জন সেনাসদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সম্মতি দেওয়ায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দু’দেশের সামরিক সম্পর্ককে আরও গভীর করবে এবং পারস্পরিক বোঝাপড়া ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে উভয়পক্ষই লাভবান হবে।

মুহাম্মদ ইউনূস জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা, কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাতারের সামরিক কাঠামোতে একটি শক্তিশালী অবদান রাখতে সক্ষম হবে। এই সহযোগিতা শুধু প্রতিরক্ষা খাতে নয়, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার ভিত্তিও রচনা করবে বলে তিনি মন্তব্য করেন।

চার দিনের সফরে সোমবার রাতে দোহা পৌঁছান মুহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন তিনি আর্থনা সম্মেলনে বক্তৃতা দেন এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এছাড়াও, কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানি, কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনের সহকারী প্রধান নির্বাহী নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি এবং জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

ডেস্ক রিপোর্ট: সাভারে ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ

যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ নেতাকে জামায়াতে ইসলামীর নেতা সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যোগদানকৃত শহিদুল হক তালুকদার বরিশালের মেহেন্দীগঞ্জ

বদলির সময় সরকারি বাসার দরজা-জানালা খুলে নিলেন গণপূর্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি বাসার দরজা-জানালা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বদলির সময় তিনি এসব খুলে নেওয়ায় কোয়ার্টারটি এখন পরিত্যক্ত

এবার যে কারনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম

গাজায় ফের ইসরায়েলি হামলা: ২৪ ঘণ্টায় নিহত ৬২, ত্রাণকেন্দ্রে গুলি, মানবিক বিপর্যয় চরমে

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাত থেকে

৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২

নিজেস্ব প্রতিবেদক: বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিকটিমের দেয়া তথ্যমতে সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার