প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর, বিক্ষোভের আশঙ্কায় সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরকালীন সম্ভাব্য বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক পুলিশ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এতে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

 

সরকারি প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

বিক্ষোভের সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের কর্মসূচি ঠেকানো সম্ভব নয়। ধরে নেওয়া হচ্ছে সেখানে বিক্ষোভ হবে। তবে নিউইয়র্ক পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট, গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি এবং টেকসই উন্নয়ন ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হবে এই সফরে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান

ভারতে পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতে ব্লক করা হয়েছে অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ড. কনক সরওয়ারের ইউটিউব চ্যানেল। শনিবার (১০

রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায়

জামায়াতে ইসলামী এখন দেশের একটি শক্তিশালী ও জনভিত্তিক রাজনৈতিক সংগঠন: মাসুদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, দলের নিয়মিত কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে

আবুধাবিতে লটারি জিতে বাংলাদেশি ইলেকট্রিশিয়ানের ভাগ্যে ৭৭ কোটি টাকা!

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট সিরিজ ২৭৬-এ লটারি জিতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন বাংলাদেশি

যশোরে এক মসজিদে বিদেশিসহ প্রায় ১৬০০ মুসল্লির ইতিকাফ

যশোর প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে যশোর সদর উপজেলার একটি মসজিদে বিদেশিসহ প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ জন বিদেশি