প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর সফল: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফর হওয়া সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার ব্যর্থতার কিছুটা দায়ভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তায় বলে মনে করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। তবে প্রধান উপদেষ্টার সফরটি অত্যন্ত সফল বলেও ভাষ্য তার।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, ‘এই সফরের আগে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল এবং আমার সঙ্গে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন, তারা এই সফরটিকে সরকারি সফর বা অফিশিয়াল সফর হিসেবে আপগ্রেড করেছে। উনি পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন, সফরের আগেও তিনি আমাদের একই কথা বলেছেন।’

তিনি বলেন, ‘আমাদের হাইকমিশনার লন্ডনে যিনি আছেন উনি যখন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন তখনো তাকে বলা হয়েছিল, এটি একটি সরকারি সফর। সরকারি সফরে আমরা যে বিষয়গুলো নিশ্চিত হয়ে নেই তার মধ্যে দুইদেশের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে।’

রুহুল আলম বলেন, ‘আমার জানামতে, প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত লন্ডনে পৌছেছেন ততক্ষণ এই বৈঠক হওয়ার বিষয়টি ছিল, শুধু সময় নির্ধারণ করা হয়নি। আমাদের শেষ অব্দি প্রত্যাশা ছিল বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে বৈঠকটি হয়নি। তবে আমি যেটা জানাতে চাই, শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়া অন্য যত প্রোগ্রাম ছিল তার চেয়ে অনেক বেশি যেমন ওদের ট্রেড মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওইখানে ওদের স্পিকারের সঙ্গে যখন বৈঠক হয় তখন সাইডলাইনে আরও কিছু দেখা ও মিটিং হয়েছে এবং হাউজ অব লর্ডসে একটি সেমিনারে প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ প্রটোকল দেয়া হয়েছে। অফিসিয়াল সফর না হলে এটা দেয়া হয় না।’

তিনি বলেন, ‘এই সফরে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, পাচারকৃত অর্থ উদ্ধার এবং সেটিতে ভালো অগ্রগতি সাধিত হয়েছে। একটি সফল সফরের পরে কোনো একটি বিষয় নিয়ে আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক নিয়ে টানাটানি করার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত লুৎফর রহমান তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ ১২ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে

বিএনপি নেতা আনিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত, শালিসী বৈঠকে সমাধান

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতি ও ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমানের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী শফিকুল ইসলাম লেবু কর্তৃক দায়েরকৃত অভিযোগকে কেন্দ্র করে সামাজিকভাবে

ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা, যুবলীগ কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে হত্যা মামলায় সেলিম খান (৫৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার

দীর্ঘদিন পর দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ

চীনে বিষাক্ত খাবারে ২৩৩ শিশু অসুস্থ, সিসার মাত্রা ছাড়িয়েছে ২ হাজার গুণ

অনলাইন ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেনে খাবারে খাওয়ার অযোগ্য রং ব্যবহার করায় সিসার বিষক্রিয়ায় অন্তত ২৩৩ শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। শিশুদের

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাকের সমর্থকদের

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুধবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঘোষণা না এলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।