প্রধান উপদেষ্টার প্রেসসচিব উন্মাদের মতো কথা বলেন: বিটিএমএ সভাপতি

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ‘উন্মাদের মতো কথা বলেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।,

রবিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দেশের পোশাক খাতের সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শওকত আজিজ রাসেল বলেন, ‘তার একটা পেজ (ফেসবুক পেজ) আছে, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন। …সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায়, তাহলে সঠিক সিদ্ধান্তও হবে না।’

প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবুর মিটিংয়ের শিডিউল না পাওয়া নিয়ে সাম্প্রতিক অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘দুঃখের বিষয়, এখন পর্যন্ত বিজিএমইএ প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মিটিং পেল না। তাহলে আপনি এ দায়িত্ব নিলেন কেন?’

তিনি আরো বলেন, ‘বিগত সরকারের সময় যেসব খেলাধুলা হয়েছে, সেটা এখন আবার শুরু হয়েছে।’ প্রেসসচিব শফিকুল আলমকে উদ্দেশ করে বিটিএমএ সভাপতি বলেন, ‘আমরা সবাই মরে যাচ্ছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে। …আপনি কি দেখেন না এসব?’

তিনি বলেন, ‘যেখানে এয়ারপোর্ট পোড়ে, সেখানে কি বিদেশি ক্রেতারা অর্ডার দেবে নাকি? এর ইনটেনজিবল ক্ষতি অনেক বেশি।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন দিয়ে আমাদের মুক্তি দিন।’

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) আয়োজিত ওই সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসায়ীরা বক্তব্য দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমার বিরুদ্ধে করা মিথ্যাচার-জুলুমের বিচার এই আদালতেই হতে পারে’: আল্লামা সাঈদী

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে আল্লাহর নামে শপথ করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)

চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফর অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সাফল্য। ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে

রংপুর-৩ আসনে জিএম কাদেরের মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিবেদক: রংপুর ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় জেলা নির্বাচন অফিস

মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশি ফেরত দিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু ও পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১ আগস্ট)

কাশ্মীর নিয়ে টানটান উত্তেজনা, যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটননগরী পাহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। মঙ্গলবার (২২ এপ্রিল), স্থানীয় সময় তিনটার দিকে ঘটে যাওয়া এ

যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিলোমিটার যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামায় যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও ধীরগতি। শনিবার (১৪ জুন)