প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) ও গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ফিরোজ উদ্দিন চৌধুরী।

জানা গেছে, গ্রেপ্তারকৃত রাসেল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ও লিটন একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

এদিকে সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আজিম মিজি নামের স্থানীয় এক যুবলীগ নেতা লেখেন, ‘আপনারা গুজব ছড়ান। দুঃখজনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না, তাদের খোঁজ নেন না। একটা বারও কি ভাবেন, কয়েক কোটি ভক্ত সমর্থক কেমন আছে? তারা আপনাদের কাছে কী চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত, তেল মেরে মেরে কেন্দ্রীয় পদ-পদবি পেয়ে কোটি টাকা কামিয়ে বিদেশে পড়ে আছেন, এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবেন।’

স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মেহেদী হাসান বাহালুল বলেন, ‘রাসেল ও লিটন আমার সঙ্গে বসে কথা বলছিলেন। পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের দেখে তারা সেখান থেকে উঠে চলে যাচ্ছিলেন। এ সময় তাদের আটক করা হয়। তারা কোনো শোডাউনে ছিলেন না। তাদের একজন পারিবারিক কাজে একদিন আগে চট্টগ্রাম থেকে এসেছেন। আরেকজন বাজারের ব্যবসায়ী।’

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ২৫-৩০ নেতাকর্মী শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সমাবেশ ও আলোচনা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ

আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান। রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে

আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহত হয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নগদ লিমিটেডে ২৩০০ কোটি টাকার অনিয়ম, অবৈধ ই-মানি ৬০০ কোটি: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়মের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে দাবি তুলুন: বিএমএসএফ 

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁও, মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, আক্রমনের শিকার সাংবাদিকের বিপদকালে কেউ

গাজায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো এ হামলায় নিহতদের মধ্যে