প্রধান উপদেষ্টাকে মামুনুল হকের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার চেয়ে ভিন্ন আচরণ করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণজমায়েতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় মামুনুল হক বলেন, আমরা ড. ইউনূসকে অনেক সম্মান দিয়েছি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি তিনি অবস্থান নেন তার সঙ্গেও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ করব না। আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করছি- আগামী ৩ তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাতিল করা না হলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।’

তিনি বলেন, আগস্ট বিপ্লব পরবর্তীতে এ দেশে কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোনো প্রস্তাব সরকারিভাবে উত্থাপিত হতে পারে এগুলো আমরা বিস্তারিতভাবে লিখিত আকারে উপস্থাপন করেছি। এই জঘন্য কমিশনে বলা হয়েছে, বাংলাদেশে বিরাজমান ধর্মীয় উত্তারাধিকার আইন ও পারিবারিক আইন- এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ। এর মানে হলো- কোরআনের ও ইসলামের আইনকে দায়ী করা হয়েছে।

প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে তিনি বলেন, ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে-এই নারী কমিশনের প্রস্তাবনাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে (পারিবারিক ও উত্তরাধিকারী আইনকে) এ দেশ থেকে উৎখাত করবেন। এই প্রতিশ্রুতি দিয়েছেন অঙ্গীকার করেছেন ড. ইউনূস। এরপর ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে।

মামুনুল হক বলেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এ ধরনের সুপারিশ করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কোরআনবিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমি, সহসভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও মহানগর সভাপতি মুফতি হারুনুর রশিদ প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‎বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। ‎সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের

মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশি ফেরত দিল বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু ও পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১ আগস্ট)

চুক্তি হওয়া টাকা থেকে ৫০০ টাকা কম দেওয়ায় ছাত্রদল নেতাদের নামে ধর্ষণ মামলা

ডেস্ক রিপোর্ট: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে ছাত্রদলের দুই নেতাসহ চার যুবক এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছে। তবে, এই ঘটনার পেছনে চমকপ্রদ একটি দাবি

তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলি করার আদেশ দেন, সেই তথ্য সরবরাহ না করায় জেলা প্রশাসককে (ডিসি) কারণ দর্শানোর

থার্ড টার্মিনাল উদ্বোধনে বিলম্ব: অপারেটর নিয়োগ না হওয়ায় অলস ২১ হাজার কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২১ হাজার ১৩৯ কোটি টাকা। আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে নির্মিত দৃষ্টিনন্দন এই টার্মিনাল এখন

শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে কৃষক, মিথ্যা মামলায় দিশেহারা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। আতঙ্কে