প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন শেখ হাসিনা: আ.লীগ নেতা

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম। বুধবার (১২ মার্চ) ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান।

দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়, ড. রাব্বি আলম এএনআইকে বলেছেন, ‌‌‘তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়। একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে।’

গত বছরের জুলাই-আগস্ট শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে ‘সন্ত্রাসী বিদ্রোহ’ হিসেবে অভিহিত করে ড. আলম বলেন, ‘বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হস্তক্ষেপ করা। বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে, তা একটি “সন্ত্রাসী বিদ্রোহ”।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এ জন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

নরেন্দ্র মোদির প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণপথ দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ড. আলম বলেন, ‌‘আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করতে বলব এবং যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যেতে বলছি। আপনার আর থাকার দরকার নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়।’

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন তারা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি।

শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। যার প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) এশা পর মুকুন্দগাতী পশ্চিমপাড়ায়

আল-কুদস দিবসে টাইমস স্কয়ারে বিক্ষোভ, ফিলিস্তিনের পক্ষে স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারে আল-কুদস দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে

ধানের শীষের এজেন্ট সেজে বুথে যুবক, চেনেন না প্রিজাইডিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের একটি স্কুলে ফখরুল ইসলাম নামের এক বহিরাগত ব্যক্তি ধানের শীষের পোলিং এজেন্ট সেজে বুথে অবস্থান করছেন। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর

নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে উদ্ধার, হেসে বলল-ভালো আছি’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সে। এর পর

সিরাজগঞ্জে নদী থেকে তোলা বালুর স্তূপের জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে তোলা বালুর স্তূপের পাশে জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। শুক্রবার

পুলিশ সদস্যদের হেনস্তা, বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে মামলা

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের ঘিওর থানার ভেতরে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের হেনস্তা করার ঘটনায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে