প্রধানমন্ত্রিত্বে মেয়াদসীমা চায় বিএনপি: সর্বোচ্চ ১০ বছর

অনলাইন ডেস্ক: একজন ব্যক্তি যেন সর্বোচ্চ ১০ বছর বা দুই পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন—এই সুপারিশে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংবিধানে এ বিধান যুক্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে দলটি। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবে দ্বিমত রয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ে। দলটির নেতারা এটিকে সংবিধান পরিপন্থি বলে মনে করছেন।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৈঠকে সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলের আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে গত রবিবার কমিশনের বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দেয়। কেউ সংসদের দুই মেয়াদের পক্ষে, কেউ আবার ব্যক্তি হিসেবে সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে মত দেন।

আলোচনার একপর্যায়ে সালাহউদ্দিন আহমদ প্রস্তাব দেন—একজন ব্যক্তি তাঁর জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রিত্ব পালন করতে পারবেন, তা নির্ধারণ করাই অধিক যুক্তিসংগত হবে। পরে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার বা ১০ বছর প্রধানমন্ত্রী থাকার সুপারিশ দেওয়া হয়, যা বিএনপি সর্বসম্মতভাবে অনুমোদন দেয়।

এছাড়া সংসদে নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসন, দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থায় উচ্চকক্ষের সদস্যসংখ্যা ১০০ এবং প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতম দুই জনের একজনকে মনোনয়নের বিষয়ে বিএনপি একমত হয়েছে।

তবে ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ গঠনের প্রস্তাব নিয়ে দলের ভেতরে মতবিরোধ রয়ে গেছে। শীর্ষ নেতারা মনে করেন, এটি বিদ্যমান সংসদীয় ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধানবিরোধী। দলটি এ নিয়ে আরও আলোচনা ও বিশ্লেষণের প্রয়োজনীয়তা অনুভব করছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে জেলা বিএনপির উপদেষ্টার আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রধান

ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দয়া করে দ্রুত নির্বাচন দেওয়া আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইউনুস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন। তাহলে জনগণ

স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণ’, লাশ পাওয়া গেল হাতিরঝিলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিন ও রাব্বি মৃধা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার

মসজিদে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সহিংসতায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মাগরিব নামাজের সময় মসজিদের ভেতরে ও বাইরে দেউলভোগ দয়হাটায়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় এ তথ্য জানিয়েছে। জাতীয় চাঁদ

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে