প্রথম ভাষণে প্রতিশোধের হুঁশিয়ারি মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ভাষণে তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, ইরান আক্রমণের জবাব দিতে লড়াই অব্যাহত রাখবে এবং নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।

টেলিভিশন ভাষণে তিনি ইরানের সামরিক বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তার মতে, দেশ আক্রমণের মুখে পড়লে সশস্ত্র বাহিনী ইরানকে পরাধীনতা কিংবা বিভক্তির ঝুঁকি থেকে রক্ষা করেছে। এ সময় তিনি দায়িত্ব পালনকারী সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কঠিন পরিস্থিতিতে তাদের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ভাষণে জ্বালানি বাজার ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি জানান, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

উপসাগরীয় দেশগুলোর প্রসঙ্গে তিনি বলেন, ইরান প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা উচিত। অন্যথায় এসব ঘাঁটির ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্কবার্তা দেন।

সূত্র: আল জাজিরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ. লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করালে কঠোর ব্যবস্থা: টুকু

ডেস্ক রিপোর্ট: বিগত ১৬ বছর যারা বিএনপির নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করেছে, মামলা দিয়েছে সেসব আওয়ামী লীগের নেতাকর্মী যেন কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম অনিয়মে জড়িত থাকায় স্ট্যান্ড বদলি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত

যুবদল নেতাকর্মীদের পাথর মেরে মানুষ হত্যার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি

পরীক্ষার হলে নকল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঠিকানা টিভি ডট প্রেস: মাধ্যমিক পরীক্ষার হলে নকলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলির একপর্যায়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত এবং

পাবনার এক স্কুলের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক

পাবনা প্রতিনিধি: ভারতের নাগরিক হয়েও পাবনা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও জালিয়াতি করে শ্বশুরের নামে লিজ নেয়া সরকারি সম্পত্তি

ডিবি পরিচয়ে মহিষ লুটের চেষ্টা, জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: ডিবি পুলিশের পরিচয়ে মহিষবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত দুই ছিনতাইকারী বর্তমানে