প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর ক্ষোভ ঝাড়লেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আজ থেকে ১৩-১৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার খালেদা জিয়ার নামে আজেবাজে কথা লেখেন। ডেইলি স্টার তাকে জাতীয় নায়ক বানিয়ে দিয়েছিল।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা : সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।,

তিনি বলেন, ওই লেকচারারকে প্রফেসর উল্লেখ করে তার লেখা প্রকাশ করত ডেইলি স্টার। প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো। কারণ খালেদা জিয়ার নামে তিনি বাজে কথা লিখেছিলেন এবং ছাত্রদল তার পদত্যাগ চেয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বসম্মতিক্রমে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল সেই সংবাদটি ছাপেনি ডেইলি স্টার।

আসিফ নজরুল বলেন, আমি দুঃখিত, কিন্তু আমাকে বলতে হচ্ছে তিনি এত উন্মত্ত মানসিকতার ছিলেন, কয়েক বছর আগে আত্মহত্যা করেছেন। এমন একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার। অথচ যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে তাকে বের করে দেওয়া হয় তখন সেই সংবাদটিই ছাপেনি ডেইলি স্টার।

আইন উপদেষ্টা আরো বলেন, আপনারা দেখবেন প্রথম আলো সুযোগ পেলেই জাফরুল্লাহ চৌধুরীকে লেখে বিএনপিপন্থী।,

আমি সোহরাব ভাইকে (সোহরাব হোসেন) সব সময় বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপিপন্থী হয় তবে আনিসুজ্জামান আর জাফর ইকবালের নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না? এমন পক্ষপাতী আচরণ করলে মানুষের আস্থা থাকবে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পোষ মেনেছে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি সজারু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ভালোবাসার মানবিক অনুভূতি ও আবেগকেদ্রীক অভিজ্ঞতা এবং উদারতা, সহানুভূতি, স্রেহ এবং বিপরীতের ভালোর জন্য নিঃস্বার্থ-উদ্বেগ প্রকাশে যমন প্রস্ফূটিত হয়। তেমনই বিশেষ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের লক্ষ্য ব্যর্থ, ইরানের প্রতিরোধে টিকল না কৌশল

অনলাইন ডেস্ক: তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি বলেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় ইসরাইলের অতীত রেকর্ড ভালো না হওয়ায়

তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি

লুৎফর রহমান, তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে রাতের আঁধারে সার ও কীটনাশকের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ

মানসিক ভারসাম্যহীন হলে অপূর্ব হাসপাতালে যাবে, বিশ্ববিদ্যালয়ে কেন?

ডেস্ক রিপোর্ট: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কুরআন অবমাননার অভিযোগ উঠেছে। সে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমকে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ

আমদানিনির্ভর জ্বালানিনীতি: দুই দশকে ব্যয় বেড়ে দেড় লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রতি বছর প্রায় দেড় লাখ কোটি টাকার জ্বালানি পণ্য আমদানি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি, পরিশোধিত ও অপরিশোধিত

বাংলাদেশ সীমান্তে হঠাৎ ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী