প্রথমবার বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। আগামী ৪ তারিখে থাইল্যান্ডের বিমসটেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এটি হবার কথা রয়েছে।

ভারতের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (১ এপ্রিল)’ বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেয়া হয়। সরকারের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। দুই রাষ্ট্র প্রধানের বৈঠকটি সোফা ফরমেটে হবার কথা রয়েছে। তবে সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলে কূটনৈতিক নোট গতমাসে দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

এদিকে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায়

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, বন্ধ হলো ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচল

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে রাঙামাটির প্রতীক হিসেবে খ্যাত ‘ঝুলন্ত

ধানের শীষের বাইরে গেলে ‘পিঠের বাকলা রাখব না’: যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৯ জুন) রাত ১টা

 সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত 

নিজস্ব প্রতিবেদক: খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগন” এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস২০২৫ উপলক্ষে মানব মুক্তি সংস্থার (এমএমএস)আয়োজনে ও পল্লী

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে

অনলাইন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ