প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ এসব তথ্য জানান।

জানা গেছে, চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ইভ্যালি থেকে ২০২১ সালের ২০ মার্চ ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন মামলার বাদী তৌফিক মাহমুদ। মূল্য বাবদ ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন তিনি।

৩ এপ্রিল তিনি আর ওয়ান ফাইভের আরও দুটি বাইক অর্ডার করেন। যার মূল্য বাবদ ৫ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইক তিনটি সরবরাহ করতে ব্যর্থ হয়।

পরে ইভ্যালির ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন কর্তৃপক্ষ তৌফিক মাহমুদকে দুটি চেক দেয়।

ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়। আসামিদের কথা বিশ্বাস করে চেকটি ব্যাংকে জমা দেন না তৌফিক মাহমুদ।

পরে ১৪ লাখ ১০ হাজার টাকা আদায়ে তাগাদা দিতে থাকেন তিনি। কিন্তু রাসেল-শামীমা কোনো টাকা ফেরত দেন না। লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ না হওয়ায় ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তৌফিক মাহমুদ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই জাতীয় নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ এম এম নাসির উদ্দীন। আজ শনিবার সকালে

ছাত্রকে যৌন নির্যাতন: সেই বিএনপি নেতা গ্রেপ্তার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।’ র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি

প্রেমিক-প্রেমিকাসহ মাদরাসার টয়লেটে তালা

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দাখিল মাদরাসার টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার(৩ অক্টোবর)দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে

সিরাজগঞ্জ ভূমি অফিসের বদলি নায়েব হাছান আলীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির ঝড়, টাকা ফেরত পেতে দিশেহারা সেবাগ্রহীতারা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলছে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। সরকারি খাস জমি মালিকানায় রূপান্তর, খারিজ ও নামজারীর নামে মোটা

এপ্রিল–জুন প্রান্তিকে এফডিআই প্রবাহ কমেছে ৬১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল–জুন প্রান্তিকে বাংলাদেশের নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৬১ দশমিক ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক ঋণ

আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক এখন জামায়াতের সভাপতি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের এক নেতা জামায়াতে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ