প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশিক ইসলাম ওরফে স্বপন (২৭) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিক ইসলাম মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক। নিহত রানু বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মো. হিরোনের স্ত্রী। গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া থাকতেন তিনি। ওই এলাকার দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি নামের একটি কাপড়ের দোকান চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানু বেগম কাপড়ের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ব্যবসাও করতেন। সুদের পাওনা টাকা নিয়ে ওই এলাকার মুদিদোকানি নজরুল ইসলাম ও তার ছেলে আশিক ইসলামের সঙ্গে রানুর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত শনিবার সকাল ৮টার দিকে আশিকের বাবা নজরুল ইসলামকে গালাগাল করেন রানু বেগম।

বিষয়টি জানতে পেরে আশিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রানু বেগমের ওপর হামলা করেন। এ সময় রানু বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। রানুকে বাঁচাতে তার ছেলে হৃদয় মিয়া ও ওসমান হোসেন এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করে আশিক পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রানু বেগম মারা যান।,

খবর পেয়ে পুলিশ তার মরগে উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় শনিবার রাতে নিহত রানুর ছেলে হৃদয় বাদী হয়ে একটি মামলা করেন। পরে ওইদিন রাত ২টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে আশিককে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রানু বেগমকে হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক: সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশে একটি

হাসিনার নির্দেশেই আমার বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক: সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া বলেছেন, বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কালেক্টরেট ভবন সংলগ্ন অফিসার্স ক্লাব মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে সিরাজগঞ্জ সদর

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক : ইইউ পর্যবেক্ষক প্রধান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে তিনি এ

বরিশালে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ কর্মীরা, নাশকতার আশঙ্কা করছেন বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিএনপিতে আওয়ামী লীগ কর্মীদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। খোদ দলীয় নেতাদের একাংশ অন্য অংশের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের

আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত। রমজান মাসের এই রাতেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ এ রাতকে