প্যারোলে মুক্তি পেলে পাক-আফগান সংঘাত সমাধানের প্রস্তাব ইমরান খানের

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য প্যারোলে মুক্তির আবেদনও করেছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) তার বোন নওরীন খান বিষয়টি জানিয়েছেন। খবর জিও নিউজের।

রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর নওরীন খান সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষে পিটিআই-এর প্রতিষ্ঠাতা কষ্ট পেয়েছেন।’

তিনি বলেন, ‘পিটিআই-এর প্রতিষ্ঠাতা আফগানিস্তানের সঙ্গে দেশের সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন। তবে তাকে এর জন্য প্যারোলে মুক্তি দিতে হবে।’

নওরীন বলেন, ‘পিটিআই-এর প্রতিষ্ঠাতা আফগান নাগরিকদের পাকিস্তান থেকে বিতাড়িত করার বিষয়েও দুঃখ প্রকাশ করেছেন।’

পিটিআই এবং ইমরান খান দীর্ঘদিন ধরে দেশব্যাপী হামলায় জড়িত নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে আলোচনার জন্য জোর দেওয়ায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি অভিযোগ করেছে যে, ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আফগানিস্তানভিত্তিক তেহরিক–ই তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীদের দেশেই বসতি স্থাপনের সুযোগ দিয়েছিলেন। তার সরকার পতনের পর এসব বসতি উচ্ছেদ করা হয় বলে দাবি এই দুই দলের।,

পিটিআই এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের নেতারা বলছেন, পরিকল্পনাটি শুধু আলোচনা সীমিত ছিল এবং বাস্তবায়িত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী নিয়মিতভাবে তালিবান শাসন ব্যবস্থার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন যাতে আফগানিস্তানের মাটি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার না হয়।

ইমরান খানের এই প্রস্তাব এল এমন এক সময় যখন পাকিস্তানি বাহিনী সাম্প্রতিক কয়েক দিনে আফগান বাহিনী এবং তাদের সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপের হামলা প্রতিহত করেছে। পাকিস্তানি বাহিনী গত সপ্তাহে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। তার আগে, আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে গুলি চালায়।

তবে দুই পক্ষ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হওয়ায় আপাতত সংঘাত বন্ধ আছে। পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানিয়েছে, পাকিস্তান ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতির সঙ্গে সম্মত হয়েছে, যা স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: শায়েখে চরমোনাই

ঝালকাঠি প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবী কারাগারে, ৯ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রীক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৯ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। তাদের মধ্যে আট

গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই জাতীয় নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ এম এম নাসির উদ্দীন। আজ শনিবার সকালে

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালকের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দে নানা অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দ ও ভাড়া ব্যবস্থাপনায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করা হয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনট্রেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার