পৌনে চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।,

রবিবার সকাল সাতটা ৪০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে রবিবার ভোরে পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিলো। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর চারটা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যন বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাতটা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার করা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চৌহালীতে পাথরাইল উচ্চ বিদ্যালয়ের ২৮ জন এস এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

আসাদুল্লাহ,চৌহালী: আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্কুল চত্ত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী-অভিভাবক ও নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তফা

ইসির ওয়েবসাইটে আর নেই নৌকা প্রতীক   

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’ প্রতীক। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’

দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।,

ডিবি হেফাজতে সাত দিন: চাপ, অনশন ও প্রতিরোধের গল্প

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লে তা রূপ নেয় এক বৃহৎ গণআন্দোলনে। আন্দোলনের নেতৃত্ব ছিন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার বিভিন্ন এলাকা

কাশ্মীর নিয়ে টানটান উত্তেজনা, যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পর্যটননগরী পাহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। মঙ্গলবার (২২ এপ্রিল), স্থানীয় সময় তিনটার দিকে ঘটে যাওয়া এ

খালাস পেলেন বাবর। কেন বাবরকে এত ভয় পায় ভারত

নিজস্ব প্রতিবেদক: ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে বাবরের মুক্তিতে বাধা নেই। মঙ্গলবার