পোষ্য কোটা পুন:বহালের দাবিতে রাবির কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরত পালন  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলে বিকাল চারটা পর্যন্ত। কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লিচু তলায় অবস্থান নিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন বলেন, ‘জরুরি পরিষেবা হিসেবে শুধু পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি ও নিরাপত্তা প্রহরী-এই ছয়টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে। বাকি সবাই কর্মবিরতি পালন করছেন।

তিনি বলেন, ‘আমরাও কোটা শব্দটার বিপক্ষে। আমরা চাই আমাদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া হোক। দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এসব সুবিধা দেওয়া হয়। আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। আগামীকাল সব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হয়। এতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং গত সোমবার এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দল ও কমিশন

রায়গঞ্জে বিশিষ্ট ব্যক্তিবর্গের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা 

মো: মামুনর রশিদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ইতিহাসের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহাসিক সলঙ্গার উন্নয়নকল্পে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে

ক্ষমতা নেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাপ্রধানের যে বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দিন ধরে তোলপাড় চলছে, তার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে সেনাবাহিনী। সেনাসদরের মিলিটারি

ডিবির হারুন ও হাবিবুর ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী: সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এ‌সে‌ছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডি‌সেম্বর) সকাল ১০টা