পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত : নওগাঁয় বিএমএসএফ নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫: আর কোন প্রয়োজনে নয়, পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। পেশাটির মাঝে অনৈক্যের চোরাবালিতে গ্রুপে-গ্রুপে বিভক্ত হয়ে সাংবাদিকদের মর্যাদা তলানিতে গিয়ে ঠেকেছে। এ থেকে উত্তরনের জন্য সিনিয়র -জুনিয়র, ছোট-বড় সকল সাংবাদিককে এক কাতারে দাড়াতে হবে। নয়তো, সমাজ থেকে পেশাটির মর্যাদা এবং প্রয়োজনীয়তা হারিয়ে যাবে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারী দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বিভাগীয় পর্যায়ে আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন। সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ, আব্দুল্লাহ মাহমুদ, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য সচিব আজাদ হোসেন মুরাদ, বিএমএসএফের জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর উলিউল্লাহ্।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হক উত্তাল ও সাংগঠনিক মেহেদী হাসান অন্তর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেল কমিটির সহ-সভাপতি অহিদুল হক মিলন, মান্দা উপজেলা শাখার সভাপতি রায়হান হোসেন, মহাদেবপুর উপজেলার শাখার সভাপতি গৌতম কুমার, বদলগাছি উপজেলার শাখার আহবায়ক, এমদাদুল হক দুলু প্রমূখ।

বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে সোচ্চার রয়েছে সংগঠনের সদস্যরা। বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলায় কাজ করছে।

১০ জানুয়ারী খুলনা বিভাগ থেকে আন্ত:জেলা বৈঠক শুরু করে রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে দেশের সবকটি বিভাগে আন্ত:জেলা বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৫ বছরে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান ৫০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকার তীব্র বিদ্যুৎ সংকটকে অর্থ লুটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। দায়মুক্তি অধ্যাদেশ জারি করে অপরাধকে আড়ালে রাখা হয়েছে। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত

মালয়েশিয়ায় আনোয়ারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, শতবর্ষী মাহাথিরের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে শনিবার (২৬ জুলাই) ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে পাঁচ মিনিট ধরে চিঠি লিখলেন দীপু মনি

ঠিকানা টিভি ডট প্রেস: তখন সকাল ৯টা ৫ মিনিট। নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার

ঈদের আগে ১৮০ গার্মেন্টসে বেতন-বোনাস সংকটের আশঙ্কা, শ্রমিক অসন্তোষের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আগে অন্তত ১৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে জটিলতার আশঙ্কা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন ইরানের পার্লামেন্টে

ঠিকানা ডেস্ক: হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এখন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল সিদ্ধান্ত দিলেই বিষয়টি চূড়ান্ত হবে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাধারণ কিংবা উপনির্বাচনে বলপ্রয়োগ বা জবর-দখলের কারণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করায় সক্ষমতা হারালে ভোটকেন্দ্র কিংবা পুরো নির্বাচনের কার্যক্রম বন্ধ করতে পারবে নির্বাচন