‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’-বলা সেই ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার জুলাই আন্দোলনে ‘পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা’ বলা শিক্ষার্থী সানজিদা চৌধুরীকে স্যালুট জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর উদ্যোগে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যারা ৫২-এর আন্দোলন করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কেনা সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী। কিন্তু আন্দোলনকারীরা পিছাননি।’

জামায়াত আমির আরও বলেন, ‘চব্বিশের আন্দোলনেও আমরা একজন ছোট বোনকে দেখেছি, সম্ভবত তিনি বলেছিলেন, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আরও বলেছিলেন লড়েই যাবো, মরেই যাব, মেরেই যাব। বোনটার নাম সানজিদা চৌধুরী। স্যালুট বোন তোমাকে, স্যালুট। তোমার মধ্যে বায়ান্ন এবং একাত্তরের তেজ আছে। তোমার মতো বোন ও ভাইদের অনেক প্রয়োজন।’

তরুণদের অবদান ভোলার নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এরা একেকজন এক একটি জীবন্ত ইতিহাস। এই সৌভাগ্য সবার হয় না। সেই ইতিহাসকে স্মরণ করা যেমন দায়িত্ব, তেমনি এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়ার শিক্ষা নেয়াও কর্তব্য।’

ফ্রি মেডিকেল ক্যাম্পের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আজ সামান্য আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। এতে তাদের প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বায়ান্ন শেখায়, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আর যেখানে সন্ত্রাস ও ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে আফগানদের গণগ্রেপ্তার করছে ইরান

অনলাইন ডেস্ক: গত ১৩ জুন ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর দখলদারদের সঙ্গে টান ১২দিন যুদ্ধ চলে। ওই যুদ্ধের সময় ইসরায়েল জানিয়েছিল, তারা ইরানে নিজেদের গুপ্তচরদের

এবার সৌদি আরব ও ইরাকে মৃদু ভূমিকম্প

অনলাইন ডেস্ক: সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা,হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী নেতা নিহতের ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। এতে

বেলকুচিতে শুল্কমুক্ত ‘বন্ডেড সূতা’ জব্দের পর রহস্যজনক রাতে ছেড়ে দিল পুলিশ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের বেলকুচিতে জব্দ করার কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যজনকভাবে ছেড়ে দিয়েছে পুলিশ। প্রথমে এটি শুল্কমুক্ত আমদানিকৃত ‘বন্ডেড সূতা’ হিসেবে জব্দ করা হলেও পরে

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় প্রাণ

শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে বুলডোজার দিয়ে পরিত্যক্ত জায়গা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারদের উদ্যোগে হাটের পরিত্যক্ত জায়গায় বুলডোজার ব্যবহার করে আগাছা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে হাটের